TRENDING:

Murshidabad News: WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের কী কী করা উচিত, পরামর্শ দিলেন জেলাশাসক

Last Updated:

Murshidabad News: ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের ক্লাস নিলেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া। পরীক্ষার্থীদের বেশ কিছু টিপসও দেন তিনি। জেলাশাসক কী কী বললেন দেখুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ বহরমপুরে WBCS পরীক্ষার্থীদের ক্লাস নিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। বহরমপুরের শ্রমিক ভবনে সিভিল সার্ভিস এবং সরকারি পরীক্ষার প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদের জন্য একটি কেরিয়ার গাইডেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, বহরমপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আধিকারিক নির্মালিয়া পাল প্রমুখেরা।
advertisement

এদিন জেলাশাসক নীতিন সিনহানিয়া নিজে চাকরিপ্রার্থীদের ক্লাস নেন। অপরদিকে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান এই অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এছাড়াও মুর্শিদাবাদ জেলার সিভিল সার্ভিসে উত্তীর্ণ চারজন পরীক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

আরও পড়ুনঃ টিফিন বক্সে করে মাদক পাচারের ছক! মালদহের যুবককে হাতেনাতে ধরল পুলিশ, উদ্ধার কোটি টাকার ব্রাউন সুগার

advertisement

ইতিমধ্যেই সরকারের উদ্যোগে জেলায় জেলায় বিভিন্ন স্কুল-কলেজে সিভিল সার্ভিসে প্রশিক্ষণের বিশেষ নজর দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলার স্কুল-কলেজে সিভিল সার্ভিসের প্রশিক্ষণ-কোচিং চলছে। ওয়াকিবহাল মহলের মতে, এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরা, যাদের মেধা থাকা সত্ত্বেও নামিদামি প্রতিষ্ঠানে পড়ার সুযোগটুকু হয় না। সঠিক গাইডেন্সের অভাবে তাঁরা পিছিয়ে পড়েন। এই সমস্যার স্থায়ী সমাধানে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

জেলাশাসক নীতিন সিংহানিয়ার কথায়, প্রিলিমিনারি পরীক্ষার অন্তত এক বছর আগে থেকে প্রস্তুতি শুরু করুক ছাত্রছাত্রীরা। প্রিলিমিনারি এবং মেইন উভয় পরীক্ষার সিলেবাস ভাল করে পড়ে নিক। প্রিলিমিনারি এবং মেইন দুই পরীক্ষারই বিগত কয়েক বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করা উচিত। নিয়মিত সংবাদপত্র পড়া শুরু করার পাশাপাশি প্রাসঙ্গিক নিবন্ধের উপর ভিত্তি করে ছোট ছোট নোট লিখুক।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের কী কী করা উচিত, পরামর্শ দিলেন জেলাশাসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল