জেলা পুলিশের এক আধিকারিক জানান ,শনিবার রাতে রানিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, পুরাতন ডিগ্রি প্রাইমারি স্কুলের কাছে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি জড়ো হয়েছে। খবর পাওয়া মাত্রই রানিনগর থানার একটি বিশেষ পুলিশ দল সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়না! ধাওয়া করে দুই যুবককে আটক করে পুলিশ।
advertisement
ধৃতদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি ৭এমএম পিস্তল এবং দু রাউন্ড গুলি। ধৃতদের জেরা করতে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। আগাগোড়া ঘটনার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।
বিগত বেশ কিছু দিন ধরেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে পুলিশ। তবে ডোমকল মহকুমাতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই চাঞ্চল্য তৈরি হয়। কোথা থেকে নির্বাচনের আগে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র আসছে তার তদন্ত করছে পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে নাকা চেকিং করা হচ্ছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতেই আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার চলছে।






