advertisement

Weather Update: হাতে বেশি সময় নেই! ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি, দক্ষিণের ১ জেলায় প্রবল দুর্যোগের পূর্বাভাস

Last Updated:
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শিলা বৃষ্টিও হতে পারে বলে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর৷
1/6
রাজ্যে ঝড়বৃষ্টির পরিস্থিতি৷ রবিবার বিকেলেই রাজ্যের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি৷ আগামী দুই থেকে তিন ঘণ্টায় রাজ্যের এক জেলায় ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি৷

2/6
দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শিলা বৃষ্টিও হতে পারে বলে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর৷

3/6
আলিপুর আবহাওয়া দফতর সতর্ক করে জানাল, পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তরবঙ্গে রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কমবে এবং বাড়বে তাপমাত্রা।

4/6
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে।

5/6
ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ-সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা রয়েছে।

6/6
এপ্রিলের শুরুতে বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।