advertisement

বদলে গেল সব সমীকরণ! মুম্বইয়ের বিরুদ্ধে কোন ১১ জনকে নামাবে কেকেআর? জেনে নিন বিস্তারিত

Last Updated:

KKR vs MI: ম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেগা ফাইট দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। গত মরশুমের ব্যর্থতা কাটিয়ে নতুনভাবে শুরু করতে মরিয়া তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

কেকেআর
কেকেআর
আইপিএলের প্রথম সুপার সানডে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেগা ফাইট দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। গত মরশুমের ব্যর্থতা কাটিয়ে নতুনভাবে শুরু করতে মরিয়া তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
পেস অ্যাটাক চোট সমস্যায় জর্জরিত কিছু সমস্যা রয়েছে কেকেআরের। তবে ব্যাটিং শক্তি যথেষ্ট নাইটদের। ব্যাটিং লাইনআপে যেমন আক্রমণাত্মক ব্যাটার রয়েছে, তেমনই আছে অভিজ্ঞ খেলোয়াড়ও। বিশেষ করে টপ অর্ডারে অজিঙ্কে রাহানে, ফিন অ্যালেন, আংক্রিশ রঘুবংশী বড় ভূমিকা নিতে পারেন।
মিডল অর্ডারেও কেকেআর বেশ শক্তিশালী। ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং মিলে দলকে স্থিরতা ও আক্রমণ—দুটোই দিতে পারেন। এছাড়া সুনীল নারিনকে পরিস্থিতি অনুযায়ী ওপরে নামানো যেতে পারে, যা কেকেআরের জন্য বাড়তি সুবিধা। লোয়ার অর্ডার ও স্পিন বিভাগ কেকেআরের বড় শক্তি। অনুকুল রয় ও নারিন ব্যাট হাতেও কার্যকর হতে পারেন। অন্যদিকে বোলিংয়ে বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ব্লেসিং মুজারবানি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।
advertisement
advertisement
সব মিলিয়ে, কেকেআর একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল নিয়ে নামছে। যদিও কিছু চোটের সমস্যা রয়েছে, তবুও সঠিক পরিকল্পনা ও পারফরম্যান্স থাকলে তারা মুম্বইয়ের মতো শক্তিশালী দলকেও চাপে ফেলতে পারে। ম্যাচটি যে বেশ রোমাঞ্চকর হতে চলেছে, তা বলাই যায়।
advertisement
এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য় একাদশ: অজিঙ্কে রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, আংক্রিশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রয়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ব্লেসিং মুজারবানি। ইমপ্যাক্ট প্লেয়ার: কার্তিক ত্যাগি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বদলে গেল সব সমীকরণ! মুম্বইয়ের বিরুদ্ধে কোন ১১ জনকে নামাবে কেকেআর? জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
WB Assembly Elections 2026: ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
  • একসঙ্গে ৮৩ জন বিডিও বদলি করার নির্দেশ দিল কমিশন

  • সবথেকে বেশি বিডিও বদলি পূর্ব মেদিনীপুরে

  • নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement