advertisement

Cooch Behar News: ভোটের আবহে দিনহাটায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! টাকা-গয়না সহ পুড়ে ছাই আস্ত বাড়ি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

Last Updated:

Cooch Behar News: কোচবিহারের দিনহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত হয়ে গিয়েছে আস্ত বাড়ি। টাকাপয়সা, গয়না থেকে শুরু করে ঘরের সব সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

দিনহাটায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই
দিনহাটায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই
দিনহাটা, কোচবিহারঃ কোচবিহারের দিনহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলল আস্ত বাড়ি। সোনা-গয়না থেকে শুরু করে জরুরি নথিপত্র, সব কিছু ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বাড়ির সদস্যরা। রবিবার দিনহাটার ফকিরটারি এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কমল ঘোষ নামে এলাকার এক বাসিন্দার বাড়িতে এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকালে স্থানীয় মসজিদে নামাজ পড়তে এসে কয়েকজন ওই বাড়িতে আগুনের শিখা দেখতে পান। এরপর মসজিদের মাইক থেকে গোটা বিষয়টি ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ কোচবিহারের সব স্কুলে বসাতে হবে সিসি ক্যামেরা! ভোটের মুখে শিক্ষা দফতরের বড় নির্দেশ, কবে থেকে শুরু হবে কাজ
আগুন লাগার কথা জানা মাত্রই এলাকার আশেপাশের বাসিন্দারা ওই বাড়িতে ছুটে আসেন। সেই সঙ্গেই দিনহাটা দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
advertisement
এই বিষয়ে এক দমকল আধিকারিক বলেন, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বাড়ির এক সদস্য জানান, বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের কথায়, “আমরা কেউ বাড়িতে ছিলাম না। ঘরের লাইট বন্ধ ছিল, কোনও বাতিও জ্বলছিল না। তা সত্ত্বেও কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না”। সোনা-গয়না, টাকাপয়সা থেকে শুরু করে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক্স সরঞ্জাম, জরুরি নথিপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: ভোটের আবহে দিনহাটায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! টাকা-গয়না সহ পুড়ে ছাই আস্ত বাড়ি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
Next Article
advertisement
WB Assembly Elections 2026: ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
  • একসঙ্গে ৮৩ জন বিডিও বদলি করার নির্দেশ দিল কমিশন

  • সবথেকে বেশি বিডিও বদলি পূর্ব মেদিনীপুরে

  • নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement