KKR vs MI: কেকেআরের বিরুদ্ধে কোন ১১ জনকে নামাবে মুম্বই ইন্ডিয়ান্স? থাকছে কোন চমক? জেনে নিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs MI: পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের লক্ষ্য এবার রেকর্ড ছয় নম্বর শিরোপা জেতা। গতবার তারা তৃতীয় হয়েছিল, তাই নতুন মরশুমে শুরু থেকেই জোরালো পারফরম্যান্স করতে চাইছে দলটি।
মুম্বই ইন্ডিয়ান্স ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ অভিযান শুরু করতে চলেছে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের লক্ষ্য এবার রেকর্ড ছয় নম্বর শিরোপা জেতা। গতবার তারা তৃতীয় হয়েছিল, তাই নতুন মরশুমে শুরু থেকেই জোরালো পারফরম্যান্স করতে চাইছে দলটি।
দলের টপ অর্ডার বেশ শক্তিশালী। ওপেনিংয়ে থাকবেন রোহিত শর্মা, যাঁর উপর ভালো শুরু করার দায়িত্ব। তাঁর সঙ্গে উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডিকক আক্রমণাত্মক ভূমিকা নেবেন। তিন নম্বরে তিলক বর্মা স্পিনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এই তিনজনের পারফরম্যান্স দলের ভিত মজবুত করতে পারে।
মিডল অর্ডারে থাকবেন সূর্যকুমার যাদব ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সূর্যকুমার গত আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন, তাই তাঁর কাছ থেকে বড় ইনিংসের আশা থাকবে। হার্দিক ব্যাট ও বল—দুই বিভাগেই দলের ভরসা। এছাড়া নমন ধীর ও শেরফেন রাদারফোর্ড শেষের দিকে দ্রুত রান তুলে ম্যাচ শেষ করার দায়িত্ব নিতে পারেন।
advertisement
advertisement
বোলিং বিভাগেও মুম্বই যথেষ্ট শক্তিশালী। জসপ্রীত বুমরাহের নেতৃত্ব দেবেন পেস আক্রমণকে। তাঁর সঙ্গে দীপক চাহার পাওয়ারপ্লেতে সুইং করাতে পারেন এবং ট্রেন্ট বোল্টও নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন। সব মিলিয়ে, ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য বজায় রেখে প্রথম ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। আল্লাহ গজনফার থাকলেও স্পিন অ্যাটাক একটু অনভিজ্ঞ মুম্বইয়ের।
advertisement
এক ঝলকে দেখে নেন কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, কুইন্টন ডিকক (উইকেট কিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, দীপক চাহার, আল্লাহ গজনফার, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট। ইমপ্যাক্ট প্লেয়ার- অশ্বিনী কুমার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 5:01 PM IST










