advertisement

Hooghly News: ‘দিদির কানভারি করেছে’! টিকিট না পেয়ে রচনাকে সরাসরি তোপ, ‘মিথ্যুক’ কটাক্ষ! বিস্ফোরক মন্তব্য অসিতের

Last Updated:

অসিতের অভিযোগ, তাঁর টিকিট না পাওয়ার পিছনে সরাসরি রচনার হাত রয়েছে। তিনি দাবি করেন, “রচনা দিদির কান ভারি করেছে, অভিষেককেও ভুল তথ্য দিয়েছে। তার ফলেই এই সিদ্ধান্ত।” 

হুগলি 
হুগলি 
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: দলের নির্দেশ নয়, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগেই সাংবাদিক বৈঠক করেছেন, এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অসিত মজুমদার। আর সেই বৈঠক থেকেই সরাসরি আক্রমণের নিশানায় তৃণমূল নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। অসিতের অভিযোগ, তাঁর টিকিট না পাওয়ার পিছনে সরাসরি রচনার হাত রয়েছে। তিনি দাবি করেন, “রচনা দিদির কান ভারি করেছে, অভিষেককেও ভুল তথ্য দিয়েছে। তার ফলেই এই সিদ্ধান্ত।”
এখানেই থেমে না থেকে তিনি রচনাকে ‘মিথ্যুক’ বলেও কটাক্ষ করেন। চুঁচুড়ায় দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের জন্যও রচনাকেই দায়ী করেন বিদায়ী বিধায়ক। তাঁর কথায়, “২০২১ এর আগে এখানে কোনও গোষ্ঠী ছিল না। রচনা আসার পরই দল উপদলে ভাগ হয়ে গিয়েছে।” পাশাপাশি অভিযোগ তোলেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে দলের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন রচনা। সবচেয়ে নাটকীয়ভাবে, রচনাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অসিত।
advertisement
advertisement
তিনি বলেন,”আমি রাস্তায় হাঁটব, রচনাও হাঁটবে। রচনার পেছনে ক‘টা লোক হাঁটে আমার পেছনে ক‘টা লোক হাঁটে দেখে নেবেন। মিছিল করছে তো আজকে ওর মিছিলে লোক দেখুন। আবার আমি মিছিল করবো। আপনারা আগেও দেখেছেন, আবার দেখিয়ে দেব।” রচনার জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দাবি করেন, “যেখানে রচনা যাবে, সেখানে দল হারবে। ওর গুডউইল নেই।”
advertisement
এছাড়া দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। বলেন, স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির নামে কাটমানি খাওয়া হয়েছে এবং নির্দিষ্ট কিছু ফান্ডের কাজ নিয়ম মেনে হয়নি। দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অসিত। তাঁর অভিযোগ, “৭৪ জন বিধায়ক যারা টিকিট পাননি, তাঁদের অপমান করা হয়েছে।” এমনকি নিজের ডাকা মিছিলে তাঁকে আমন্ত্রণ না জানানোর ঘটনাতেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। দলীয় সংস্কৃতি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি অসিত।
advertisement
তাঁর মন্তব্য, “আমরা লড়াই করে দল করেছি। এখন পাউডার মেখে রাজনীতি করা লোকেদের দিদির কাছে বেশি গ্রহণযোগ্যতা।” সব মিলিয়ে, এই সাংবাদিক বৈঠক তৃণমূলের অন্দরের চাপা ক্ষোভকে প্রকাশ্যে এনে দিল। নির্বাচনের আগে এই বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Hooghly News: ‘দিদির কানভারি করেছে’! টিকিট না পেয়ে রচনাকে সরাসরি তোপ, ‘মিথ্যুক’ কটাক্ষ! বিস্ফোরক মন্তব্য অসিতের
Next Article
advertisement
WB Assembly Elections 2026: ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
  • একসঙ্গে ৮৩ জন বিডিও বদলি করার নির্দেশ দিল কমিশন

  • সবথেকে বেশি বিডিও বদলি পূর্ব মেদিনীপুরে

  • নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement