BJP: জল্পনায় সিলমোহর! বিজেপিতে যোগ দিলেন কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়াল
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
BJP: বিজেপিতেই যোগ দিলেন কামদুনি কাণ্ডের অন্যতম আন্দোলনকারী টুম্পা কয়াল৷ কিছুদিন আগেই সল্টলেকে বিজেপির দফতরে শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন টুম্পা৷ এর পর থেকেই জল্পনা শুরু হয় বিজেপিতে পাকাপাকিভাবে যোগ দিচ্ছেন টুম্পা৷ রবিবার সেই জল্পনাতেই পড়ল সিলমোহর
কলকাতা: জল্পনা সত্যি করে অবশেষে বিজেপিতেই যোগ দিলেন কামদুনি কাণ্ডের অন্যতম আন্দোলনকারী টুম্পা কয়াল৷ রবিবার টুম্পার সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন প্রবীণ কুমার সিং এবং শর্বরী ভট্টাচার্য৷ প্রবীণ কুমার সিং পেশায় শিক্ষক, শর্বরী ভট্টাচার্য প্রাক্তন পুলিশ কর্তা৷ এদিন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন নতুন তিন সদস্যের নাম৷
বিজেপিতে যোগ দিয়ে টুম্পা কয়াল বলেন, ‘‘২০১৩ থেকে বিজেপি আমাদের সঙ্গে ছিল। হাইকোর্ট থেকে নিরাশ হয়ে যখন ফিরেছিলাম তখন দিল্লি সুপ্রিম কোর্টে যাওয়ার পথে পাশে ছিল বিজেপি। তাই বিজেপিতে যোগদান করে মহিলা সুরক্ষার বিষয়টি নিয়ে আন্দোলন করতে পারব এই রাজ্য সরকারের বিরুদ্ধে।’’
advertisement
advertisement
নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপি নেত্রী লকেটও৷ তাঁর অভিযোগ, ‘‘এরাজ্যে নির্যাতিতার কোনও বিচার হয়না। তৃণমূল কংগ্রেসের নেতা হলেই মাফ হয়ে যায়। আজ এনারা বুঝেছেন মহিলাদের পাশে দাঁড়িয়েছে একমাত্র বিজেপি, মহিলাদের সুরক্ষা সম্মান দিতে পারে বিজেপি৷’’
advertisement
কিছুদিন আগেই সল্টলেকে বিজেপির দফতরে শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন টুম্পা৷ এর পর থেকেই জল্পনা শুরু হয় বিজেপিতে পাকাপাকিভাবে যোগ দিচ্ছেন টুম্পা৷ যদিও বিজেপির সঙ্গে টুম্পার সম্পর্ক বহুদিনের৷ তবে এতদিন এবার পাকাপাকিভাবেই পদ্মের পতাকা হাতে তুলে নিলেন তিনি৷ যদিও তাঁকে এখনও প্রার্থী হিসেবে কোনও আসন থেকে ঘোষণা করেনি বিজেপি৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 2:20 PM IST









