advertisement

Murshidabad News: ভোটের আগে ফের মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার, বন্দুক ও কার্তুজ-সহ গ্রেফতার ২

Last Updated:

Murshidabad News: সামনেই ভোট যুদ্ধ! নিরাপত্তার খাতিরে ও সবরকম অশান্তি এড়াতে তৎপর পুলিশ প্রশাসন! গোটা রাজ্য জুড়ে লাগাতার তল্লাশি চলছে! মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার ২ যুবক

আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই যুবক রানিনগর থানায় 
আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই যুবক রানিনগর থানায় 
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বিধানসভা নির্বাচনের আগে ফের মুর্শিদাবাদ জেলা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র এবং গুলি। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ দুই যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোহান উজ্জামান পাপ্পু ও বাপন শেখ।ধৃতদের বাড়ি সাগরপাড়া থানা এলাকায় বলে পুলিশ সূত্রে খবর।
জেলা পুলিশের এক আধিকারিক জানান ,শনিবার রাতে রানিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, পুরাতন ডিগ্রি প্রাইমারি স্কুলের কাছে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি জড়ো হয়েছে। খবর পাওয়া মাত্রই রানিনগর থানার একটি বিশেষ পুলিশ দল সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়না!  ধাওয়া করে দুই যুবককে আটক করে পুলিশ।
advertisement
ধৃতদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি ৭এমএম পিস্তল এবং দু রাউন্ড গুলি। ধৃতদের জেরা করতে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। আগাগোড়া ঘটনার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।
advertisement
বিগত বেশ কিছু দিন ধরেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে পুলিশ। তবে ডোমকল মহকুমাতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই চাঞ্চল্য তৈরি হয়। কোথা থেকে নির্বাচনের আগে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র আসছে তার তদন্ত করছে পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে নাকা চেকিং করা হচ্ছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতেই আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার চলছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ভোটের আগে ফের মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার, বন্দুক ও কার্তুজ-সহ গ্রেফতার ২
Next Article
advertisement
WB Assembly Elections 2026: ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
  • একসঙ্গে ৮৩ জন বিডিও বদলি করার নির্দেশ দিল কমিশন

  • সবথেকে বেশি বিডিও বদলি পূর্ব মেদিনীপুরে

  • নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement