Mamata Banerjee: '১০ বছরের মধ্যে এই প্রথমবার মহিলা ভোটার সংখ্যা নজিরবিহীনভাবে কম!' SIR-কেই দায়ী করলেন মমতা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
২০২১ সালে রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৫৯ লক্ষ, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় প্রায় ৩ কোটি ৭৩ লক্ষে। কিন্তু সাম্প্রতিক তালিকায় সেই সংখ্যা হঠাৎ করেই নেমে এসেছে প্রায় ৩ কোটি ১৬ লক্ষে, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কলকাতা: বিগত ১০ বছরের মধ্যে এই প্রথমবার পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যায় এক নজিরবিহীন পতন দেখা দিয়েছে। ২০২১ সালে রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৫৯ লক্ষ, যা ২০২৪ সালে বেড়ে হয়েছিল ৩ কোটি ৭৩ লক্ষ। কিন্তু বর্তমান তালিকায় সেই সংখ্যা নাটকীয়ভাবে কমে দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৬ লক্ষ।
অর্থাৎ SIR প্রক্রিয়ার অছিলায় পরিকল্পিতভাবে মহিলাদের নিশানা করা হয়েছে। বিয়ের পর ঠিকানা বা পদবি পরিবর্তন হওয়া অত্যন্ত স্বাভাবিক বিষয়, অথচ সেই অজুহাতে ‘অ্যাডজুডিকেশন’-এর নামে লক্ষ লক্ষ মহিলার নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে নারীশক্তিকে কোণঠাঁসা করতেই বিজেপি ও কমিশন এই ষড়যন্ত্র কষেছে, সাফ জানালেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
প্রসঙ্গত, এসআইআর নিয়ে বেশ কিছু অসঙ্গতি এখনও সামনে আসছে। ১৮৬ জন বিচারধীনের মধ্যে কাটা গেল ১৮৩ জনের ভোট, দুই জনের ভোট এখনও বিচারধীন, ভোট কাটা যাওয়া ১৮৩ জনের মধ্যে অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের, উৎকাণ্ঠায় তারা ।
advertisement
উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথে ১৮৬ জনের নাম বিচারধীন ছিল গতকালের তালিকা প্রকাশের পর দেখা যায় ১৮৪ জনের ভোট মীমাংসা হয়েছে। দুই জনের ভোট এখনও বিচারধীন। তবে যে ১৮৪ জনের তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে ১৮৩ জনের ভোট কাটা গিয়েছে। আর যাদের ভোট কাটা গিয়েছে তাদের মধ্যে অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের। ভোট কাটা যাওয়ায় উৎকাণ্ঠায় তারা। ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে? অনেকে বলেছেন তাদের কাছে ১৯৮৪ সালের বর্ডার স্লিপ রয়েছে, কারো কাছে আবার ১৯৮৮ সালের ভোটার তালিকায় নাম রয়েছে। সমস্ত কিছু দেখানোর পরেও তাদের ভোট কেটে দিয়েছে। তারা বলছে এখান থেকে তারা কোথাও যাবে না। তারা এখানে থাকবেন। তাদের নাগরিকত্ব দিতে হবে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 6:12 PM IST









