Suvendu Adhikari: নন্দীগ্রামে মার্জিন বাড়াব, ভবানীপুরে জিতব... মনোনয়ন দাখিলের আগে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বিধানসভার বিরোধী দলনেতা তিনি। প্রার্থী তালিকায় যে তাঁর নাম থাকবে তা নিশ্চিত ছিল। তবে নন্দীগ্রাম ছাড়া অন্য কেন্দ্রে নাম থাকবে তা নিয়ে ছিল জল্পনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু সাফ জানিয়ে ছিলেন, নন্দীগ্রামের পরে অন্য কোনও কেন্দ্রের কথা ভাববেন তিনি। তবে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গাতেই লড়ছেন শুভেন্দু।
কলকাতা: বাংলা জুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। ভবানীপুরে বৈঠক করে প্রচার শুরু করেছিন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুর জেতার হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘আমি শৃঙ্খলাপরায়ণ দলের কর্মী। দল যে দায়িত্ব দিয়েছেন, সেটার মর্যাদা রক্ষার চেষ্টা করবো। নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে জিতবো।’
২০২১ সালে জয়ী হন শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তিনি। দলের সিম্বল নিতে এদিন সল্টলেক অফিসে আসেন তিনি। দলের তরফ থেকে নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্রের জন্য সিম্বল ও ফ্রম বি আজ তুলে দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুভেন্দু বলেন, কাল নন্দীগ্রাম মনোনয়ন দাখিল করব৷ আমি আদালতে গেছিলাম আমার বিরুদ্ধে কত মামলা আছে জানার জন্য। ৩২ টি মামলা আছে আমার উপর গত পাঁচ বছরে। আগামিকাল এপিডেভিডে সবটা জানা যাবে।
advertisement
advertisement
এর আগে শুভেন্দু রাজ্যে বিধানসভা নির্বাচনে অন্তত ১৭৭টি আসনে জয়ী হবে বিজেপি৷ বুধবার রামনগরে বিজেপির প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে এমনই দাবি করেছিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতা বলেন, ‘বিজেপি এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ূবে৷ আমার কথা রেকর্ড করে রাখুন৷ ২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭, ২০২৬-এ ১৭৭-এর নীচে নামবে না৷ তার উপরে কোথায় যাবে বলছি না৷ ৪ মে বিকেলে দেখা হবে৷’ রামনগরের সভা থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা৷ শুভেন্দু অধিকারী বলেন, ‘আগের বার বলেছিলাম নন্দীগ্রামে এসেছেন হারিয়ে পাঠাবো৷ এবারে বলে গেলাম ভবানীপুরে আপনাকে হারাবো৷’
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 5:48 PM IST









