advertisement

Assembly Elections: বিধানসভা নির্বাচনে পাহাড়ে একা লড়বে অজয় এডওয়ার্ডের ইণ্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট

Last Updated:

Assembly Elections: মাত্র তিন সপ্তাহ পরেই ভোট শুরু, পাহাড়েও চলছে ভোটের তোড়জোর। এর মধ্যেই পাহাড়ের তিনটি আসনে এবার একাই লড়বে বলে জানিয়েছে অজয় এডওয়ার্ডের দল, তিনি নিজেও প্রার্থী হবেন বলে জানান।

পাহাড়ে ভোটের হাওয়া
পাহাড়ে ভোটের হাওয়া
শিলিগুড়ি: রাজ্য জুড়ে ভোটের দামামা, আর মাত্র তিন সপ্তাহ পরেই ভোট শুরু। ভোটের হাওয়া লেগেছে পাহাড়েও। পাহাড়ে এবার একাই লড়বে অজয়ের দল, প্রার্থী হচ্ছেন এডওয়ার্ড নিজেই।
আসন্ন বিধানসভা নির্বাচনে একক ভাবে লড়বে ইণ্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট (IGJF)। তিন আসনেই প্রার্থীদের নাম চূড়ান্ত করছে দল। দার্জিলিং আসন থেকে লড়বেন অজয় এডওয়ার্ড নিজেই। কার্শিয়ং থেকে লড়বেন বন্দনা রাই। সেই সঙ্গে কালিম্পং থেকে ভোটে দাঁড়াচ্ছেন ব্রিনোন বিট্রো লেপচা। পাহাড়ে পরিবর্তনের ডাক দিয়েছেন অজয় এডওয়ার্ড। আজ, রবিবারই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাহাড়ে লড়াই জমজমাট।
advertisement
advertisement
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে বিরোধী দল অজয় এডওয়ার্ডের ইণ্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট (IGJF)। ২০২২ সালের নির্বাচনে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কাছে হারতে হয়েছিল। অনীত থাপার সঙ্গে সেই নির্বাচনে জোট গড়েছিল তৃণমূল। ওই জোট বাজিমাত করেছিল দার্জিলিং পুরসভার নির্বাচনেও। এবার সেই জোটকে ভাঙার বড় চ্যালেঞ্জ অজয় এডওয়ার্ডের সামনে।
advertisement
এবার পাহাড়ের তিনটি আসন দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়ংয়ে প্রার্থী দেয়নি তৃণমূল। বদলে তিন আসনেই লড়বে জোট সঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তাই সমতলের পাশাপাশি পাহাড়ের তিন আসনে কেমন লড়াই হয় তা-ও দেখার। তবে পাহাড়ের দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে তৃণমূলের জোট থাকায় বেশ লড়াই করতে হতে পারে অজয় এডওয়ার্ডের দলকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Assembly Elections: বিধানসভা নির্বাচনে পাহাড়ে একা লড়বে অজয় এডওয়ার্ডের ইণ্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট
Next Article
advertisement
WB Assembly Elections 2026: ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
  • একসঙ্গে ৮৩ জন বিডিও বদলি করার নির্দেশ দিল কমিশন

  • সবথেকে বেশি বিডিও বদলি পূর্ব মেদিনীপুরে

  • নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement