আসন্ন বিধানসভা নির্বাচনে একক ভাবে লড়বে ইণ্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট (IGJF)। তিন আসনেই প্রার্থীদের নাম চূড়ান্ত করছে দল। দার্জিলিং আসন থেকে লড়বেন অজয় এডওয়ার্ড নিজেই। কার্শিয়ং থেকে লড়বেন বন্দনা রাই। সেই সঙ্গে কালিম্পং থেকে ভোটে দাঁড়াচ্ছেন ব্রিনোন বিট্রো লেপচা। পাহাড়ে পরিবর্তনের ডাক দিয়েছেন অজয় এডওয়ার্ড। আজ, রবিবারই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাহাড়ে লড়াই জমজমাট।
advertisement
আরও পড়ুন: সাপ্লিমেন্টারি তালিকাতেও যাদের নাম বাদ গিয়েছে তারা কী ভাবে আবেদন করবেন, জানাল কমিশন
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে বিরোধী দল অজয় এডওয়ার্ডের ইণ্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট (IGJF)। ২০২২ সালের নির্বাচনে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কাছে হারতে হয়েছিল। অনীত থাপার সঙ্গে সেই নির্বাচনে জোট গড়েছিল তৃণমূল। ওই জোট বাজিমাত করেছিল দার্জিলিং পুরসভার নির্বাচনেও। এবার সেই জোটকে ভাঙার বড় চ্যালেঞ্জ অজয় এডওয়ার্ডের সামনে।
আরও পড়ুন: প্রকাশিত হল তৃতীয় ভোটার লিস্ট! শুক্রবারের পর শনিবারও তালিকা প্রকাশ, কত জনের নাম বাদ গেল?
এবার পাহাড়ের তিনটি আসন দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়ংয়ে প্রার্থী দেয়নি তৃণমূল। বদলে তিন আসনেই লড়বে জোট সঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তাই সমতলের পাশাপাশি পাহাড়ের তিন আসনে কেমন লড়াই হয় তা-ও দেখার। তবে পাহাড়ের দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে তৃণমূলের জোট থাকায় বেশ লড়াই করতে হতে পারে অজয় এডওয়ার্ডের দলকে।
