একইসঙ্গে এই সভা থেকেই দলীয় কর্মীদের জরুরি নির্দেশ দেন তিনি। তিনি বলেন, “আমাদের এখান থেকে ২২-০ করতে হবে। বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়া চলবে না। নির্বাচন কমিশন (ECI) দায়িত্ব নেওয়ার পরেই উচ্চপদস্থ আধিকারিকদের বদলি করা হয়েছে। এমনটা করা হয়েছে যাতে রাম নবমীর সময় বিজেপি হিংসা ছড়াতে পারে। আমরা যখন দুর্গাপূজা বা ইদ উদযাপন করি, তখন আপনারা কি কোনো হিংসা হতে দেখেছেন? যারা অস্ত্র হাতে এবং মদ্যপ অবস্থায় রাম নবমী উদযাপন করছে, তারা ভগবান রামের ইতিহাস পড়েনি।”
advertisement
দলের প্রত্যেকের উপর নজর রয়েছে, ঠিক এই ভাষাতেই সন্দেশখালির সভা থেকে দলীয় কর্মীদের প্রতি হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে
এরপরেই তিনি বলেন, “আমার নজর সবার ওপরই রয়েছে। একে একটি সতর্কবার্তা হিসেবেই গণ্য করুন। আপনারা যদি কোনো একটি দলের জার্সি গায়ে দেন, তবে সেই দলের প্রতিই অনুগত থাকুন, অন্য কোনো দলের হয়ে খেলবেন না।”
তৃণমূলের জয় নিয়ে কার্যত নিশ্চিত অভিষেক। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নিশ্চিতভাবেই জয়লাভ করব, আর ম্যাচের (নির্বাচনের) পর আপনাদের ‘রেড কার্ড’ দেখিয়ে বিদায়ের পথ দেখিয়ে দেব।
