TRENDING:

Accident: বাইককে সজোরে ধাক্কা চার চাকা গাড়ির! মন্তেশ্বরে মৃত ১

Last Updated:

Accident: পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা ভাগরা বাজার এলাকায়, মোটর বাইকের সঙ্গে ইকো চার চাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হল মোটর বাইক আরোহী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবকুমার রায়, পূর্ব বর্ধমান: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির মন্তেশ্বরে৷ আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা ভাগরা বাজার এলাকায়, মোটর বাইকের সঙ্গে ইকো চার চাকা গাড়ির সংঘর্ষ মৃত্যু হল মোটর বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানান, কুসুম গ্রামের দিক থেকে মেমারি দিকে যাচ্ছিল মোটর বাইকটি এবং মেমারির দিক থেকে কুসুম গ্রামের দিকে আসছিল৷
বাইককে সজোরে ধাক্কা চার চাকা গাড়ির! মন্তেশ্বরে মৃত ১
বাইককে সজোরে ধাক্কা চার চাকা গাড়ির! মন্তেশ্বরে মৃত ১
advertisement

ইকো চারচাকা গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভাগড়া বাজার এলাকায় ইকো গাড়ির সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ হয় পাকা রাস্তার উপরেই পড়ে গেলে গুরুতর যখন হয় মোটর বাইক আরোহী৷ খবর পেয়ে ঘটনার স্থলে দ্রুত গতিতে পৌঁছায় মন্তেশ্বর থানা পুলিশ৷ স্থানীয় মানুষজন ও মন্তেশ্বর থানার পুলিশ গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য।

advertisement

আরও পড়ুন: হাতে বেশি সময় নেই! ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি, দক্ষিণের ১ জেলায় প্রবল দুর্যোগের পূর্বাভাস

মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তারবাবু দেখে মৃত বলে ঘোষণা করেন ওই ব্যক্তিকে৷ এরপরই মৃত ব্যক্তিকে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে থানায় নিয়ে আসেন মন্তেশ্বর থানার পুলিশ। মৃত ব্যক্তির আত্মীয়রা জানান আজ সকালেই ঘুম থেকে উঠে প্রাত: কর্মের জন্য আম বাগানে যাচ্ছিলেন মোটরবাইকে করে বাবলু দফাদার৷ আর ভাগরা বাজার এলাকায় একটি ইকো চারচাকা গাড়ির সঙ্গে ধাক্কা সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে৷

advertisement

আরও পড়ুন: ‘কে প্রার্থী ভুলে যান, আমিই সব আসনে প্রার্থী’! ১০ বছর পর ফিরে এল মমতার সেই সোচ্চার আবেদন! বললেন, ‘আমার ভরসাতেই ভোটটা দেবেন’

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বাবলু দফাদার বাড়ি মন্তেশ্বর থানা মোনাডাঙ্গা গ্রাম এলাকায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তিকে ময়না তদন্ত জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ সেই সঙ্গে ইকো গাড়ির ড্রাইভারকে আটক করে কানলা আদালতে পেশ করলেন মন্তেশ্বর থানার পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Accident: বাইককে সজোরে ধাক্কা চার চাকা গাড়ির! মন্তেশ্বরে মৃত ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল