TRENDING:

Murshidabad News: জঙ্গিপুরবাসীর জন্য খুশির খবর! পৌরসভা নির্বাচিত বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ, উন্নয়নে আসবে গতি, নাগরিক পরিষেবা আরও মসৃণ

Last Updated:

Murshidabad News: জঙ্গিপুর পৌরসভার দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটিয়ে সম্পন্ন হল বোর্ড অফ কাউন্সিলের বৈঠক। সরকারি নির্দেশিকা অনুযায়ী, জঙ্গিপুর পৌরসভার নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জঙ্গিপুর, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদের প্রাচীন জঙ্গিপুর পৌরসভা। জঙ্গিপুর পৌরসভায় দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে সম্পন্ন হল বোর্ড অফ কাউন্সিলের বৈঠক। সরকারি নির্দেশিকা অনুযায়ী, জঙ্গিপুর পৌরসভার নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় জঙ্গিপুরের মহকুমা শাসক গদ্দাম সুধীর কুমার রেড্ডিকে। দায়িত্বভার গ্রহণের সঙ্গে সঙ্গেই তিনি পৌরসভার প্রশাসনিক কাজকর্ম পরিচালনা শুরু করেন।
advertisement

পুনরায় জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বিরোধী দলের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের মোট ১৬ জন কাউন্সিলরের মধ্যে ১২ জন কাউন্সিলরকে নিয়ে বোর্ড অফ কাউন্সিলের বৈঠক সম্পন্ন করেন।

আরও পড়ুনঃ ভুটানগামী এশিয়ান হাইওয়েতে মৃত্যুফাঁদ! সড়ক দখল করে ট্রাকের ‘দাদাগিরি’, গাড়ির নীচে চাপা পড়ে মৃত ১

advertisement

বৈঠক শেষে চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, “আমরা হাইকোর্টের নির্দেশকে সম্পূর্ণ সম্মান জানিয়ে এই বৈঠক করেছি। সাধারণ মানুষের পরিষেবা যেন ব্যাহত না হয়, সেই কথা মাথায় রেখেই বিরোধী কাউন্সিলরদের উপস্থিতিতে বোর্ড অফ কাউন্সিলের বৈঠক সম্পন্ন করা হয়েছে। আগামী দিনে পৌরসভা আরও সঠিকভাবে চলবে এবং মানুষ পরিষেবা পাবে দ্রুত ও স্বচ্ছভাবে। উন্নয়নের গতি আরও বাড়বে।”

advertisement

View More

আরও পড়ুনঃ  গভীর রাতে গঙ্গাজলঘাটিতে বিকট শব্দ! ৬০ নম্বর জাতীয় সড়কের উপর সাংঘাতিক দৃশ্য, আতঙ্ক

এদিন জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীও সাধারণ মানুষের উদ্দেশ্যে আশ্বাস দিয়ে বলেন,“আমরা চাই সাধারণ মানুষ যেন জল, রাস্তা, আলো, নিকাশি ব্যবস্থা-সহ সমস্ত পরিষেবা ঠিকভাবে পায়। আগামী দিনে বোর্ড আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং মানুষের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গাঁদা ফুলের মালা গেঁথেই সামান্য আয়, সংসার সামলে এভাবেই উপার্জন করছেন গ্রামের মহিলারা
আরও দেখুন

তিনি আরও বলেন, “রাজনীতি নয়, মানুষের কাজই আমাদের কাছে বড়। আমরা সকলকে সঙ্গে নিয়ে জঙ্গিপুর শহরের উন্নয়নের জন্য কাজ করব।”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: জঙ্গিপুরবাসীর জন্য খুশির খবর! পৌরসভা নির্বাচিত বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ, উন্নয়নে আসবে গতি, নাগরিক পরিষেবা আরও মসৃণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল