TRENDING:

Jhargram News: গ্রামীণ অর্থনীতির মজবুত স্তম্ভ সাবাই ঘাস! 'আগাছা' থেকে তৈরি শৌখিন সামগ্রী আজ বিশ্ব দরবারে সমাদৃত

Last Updated:

Jhargram News: গ্রামবাংলার অর্থনীতির একটা বড় অংশ আবর্তিত হচ্ছে সুবর্ণরেখা নদী তীরবর্তী সাবাই ঘাসের নানান সামগ্রীকে কেন্দ্র করে। সাবাই ঘাস থেকে তৈরি ব্যাগ, টেবিল ম্যাট, ঝুড়ি, ট্রে, গয়না বাক্স-সহ বিভিন্ন ঘর সাজানোর জিনিসের চাহিদা বিদেশের বাজারে বাড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলপাহাড়ি: ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা নদীর তীরবর্তী অঞ্চলে গজিয়ে ওঠা সাবাই ঘাস বা বাবুই ঘাস বর্তমানে গোপীবল্লভপুর, নয়াগ্রাম ও বেলপাহাড়ির মতো প্রান্তিক এলাকার মানুষের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি হয়ে উঠেছে। রুক্ষ ও অনুর্বর জমিতে জন্মানো এই ঘাস থেকে তৈরি নান্দনিক হস্তশিল্প আজ দেশ-বিদেশের বাজারে সমাদৃত। গ্রামবাংলার অর্থনীতির একটা বড় অংশ আবর্তিত হচ্ছে সুবর্ণরেখা নদী তীরবর্তী সাবাই ঘাসের নানান সামগ্রীকে কেন্দ্র করে।
সাবাই ঘাসের তৈরি ঘর সাজানোর সামগ্রী
সাবাই ঘাসের তৈরি ঘর সাজানোর সামগ্রী
advertisement

ঝাড়গ্রাম, নয়াগ্রাম এবং গোপীবল্লভপুর ব্লকের প্রায় ৮৫% জমিতে সাবাই ঘাস জন্মায়। এই সমস্ত এলাকার প্রায় ৪৮,০০০টি পরিবার এই ঘাস চাষ, তা থেকে দড়ি তৈরি এবং হস্তশিল্পের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছে। আগে সাবাই ঘাস থেকে মূলত দড়ি তৈরি হতো। কিন্তু সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণের মাধ্যমে শিল্পীরা এখন সাবাই ঘাস থেকে শৌখিন ব্যাগ, ম্যাট, ঝুড়ি, ট্রে, গয়না বাক্স-সহ ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী তৈরি করছেন।

advertisement

আরও পড়ুনঃ গ্রামীণ অর্থনীতির পালে হাওয়া! জঙ্গলের ‘এই’ পাতা বুনে মাসে হাজার হাজার আয়, সামান্য পরিশ্রমেই লাভের মুখ

ঝাড়গ্রামের সাবাই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের একটি বড় অংশই হল মহিলা স্বনির্ভর গোষ্ঠী। বাড়িতে বসেই এই কাজ করার সুযোগ থাকায় গ্রামীণ নারীদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে। সংসারের কাজ সামলে ফাঁকা সময়ে গৃহবধূরা সাবাই শিল্পে নিজেদের নিযুক্ত করছেন। সাবাই তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে। পর্যটন কেন্দ্র হিসেবে ঝাড়গ্রাম ও বেলপাহাড়ির গুরুত্ব বাড়ায় সাবাই-সহ স্থানীয় অন্যান্য হস্তশিল্পীদের বিক্রির সুযোগও আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

advertisement

আরও পড়ুনঃ রঙিন প্রশ্নপত্রে কাটবে পরীক্ষার ভয়! জেলার ইংরেজি মাধ্যম স্কুলে ‘স্মার্ট’ আয়োজন, লাইভ ফ্রেন্ডলি টেস্টে শিশুদের মস্তিষ্কের বিকাশ

খরাপ্রবণ এবং অনুর্বর জমিতে সাবাই ঘাস স্বাচ্ছন্দে জন্মায়। সেসব জমিতে ধান বা অন্যান্য ফসল চাষ সম্ভব নয় সেখানে চাষিদের জন্য় নিশ্চিত আয়ের পথ দেখাচ্ছে সাবাই ঘাস। ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়াতেও প্রসিদ্ধ সাবাই ঘাসের শিল্প।

advertisement

কীভাবে তৈরি হয় সাবাই ঘাসের শৌখিন সামগ্রী?

সেরা ভিডিও

আরও দেখুন
এই না হলে বামপ্রার্থী! পথে অসুস্থকে বৃদ্ধকে কোলে তুলে হাসপাতালে পৌঁছে দিলেন ধ্রুবজ্যোতি!
আরও দেখুন

প্রথমে সাবাই ঘাস সংগ্রহ করে তা রোদে শুকানো হয়। শুকনো ঘাসগুলিকে পাক দিয়ে দড়ি তৈরি করা হয়। আর সেই দড়ি দিয়েই বিভিন্ন শৌখিন ও ঘর সাজানোর সামগ্রী গড়া হয়। এরপর তাতে ভেষজ রঙ করা হয়। রঙ শুকিয়ে গেলে গরম জলে ধুয়ে রোদে শুকনো করা হয়। ১০০ শতাংশ পরিবেশবান্ধব সাবাই ঘাসের সামগ্রীর জনপ্রিয়তা বিদেশের বাজারে বাড়ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: গ্রামীণ অর্থনীতির মজবুত স্তম্ভ সাবাই ঘাস! 'আগাছা' থেকে তৈরি শৌখিন সামগ্রী আজ বিশ্ব দরবারে সমাদৃত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল