advertisement

Alipurduar News: ভুটানগামী এশিয়ান হাইওয়েতে মৃত্যুফাঁদ! সড়ক দখল করে ট্রাকের 'দাদাগিরি', গাড়ির নীচে চাপা পড়ে মৃত ১

Last Updated:

Alipurduar News: রাস্তার উপর দাঁড়িয়েছিল পাথরবোঝাই গাড়ি। হঠাৎ করেই বিকট শব্দ ভুটানগামী এশিয়ান হাইওয়েতে। পাথরবোঝাই গাড়ির নিচে ঢুকে গিয়ে মৃত্যু হল এক গাড়ি চালকের।

ভুটানগামী এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা
ভুটানগামী এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা
কালচিনি, আলিপুরদুয়ার, অনন্যা দে: রাস্তার উপর দাঁড়িয়েছিল পাথরবোঝাই গাড়ি। হঠাৎ করেই বিকট আওয়াজ ভুটানগামী এশিয়ান হাইওয়েতে। পাথরবোঝাই গাড়ির নিচে ঢুকে গিয়ে মৃত্যু হল এক গাড়ি চালকের।
দিনে দিনে মৃত্যুপুরি হয়ে উঠেছে এই রাস্তা। এলাকাবাসীর অভিযোগ, পণ্য ও বড় পাথর বোঝাই গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে পরে যখন তখন। এর ফলে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। ফের এশিয়ান হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। আহত হয়েছেন আরও এক ব্যক্তি। সীমান্ত শহর জয়গাঁ সংলগ্ন জিএসটি মোড় এলাকার ঘটনা।
advertisement
আরও পড়ুনঃ গভীর রাতে গঙ্গাজলঘাটিতে বিকট শব্দ! ৬০ নম্বর জাতীয় সড়কের উপর সাংঘাতিক দৃশ্য, আতঙ্ক
স্থানীয় সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে এই সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে একটি ছোট গাড়ি। এ ঘটনায় গাড়িতে থাকা দু’জনকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে রবি দেওয়ান নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় রেলের বড় সিদ্ধান্ত! উদ্বোধনের আগেই খুলল সিউড়ি হাটজনবাজার ব্রিজ, দীর্ঘদিনের যানজট যন্ত্রণার অবসান
শুক্রবার সকালেই ঘটে এই ঘটনা। অপরদিকে, আহত অবস্থায় চিকিৎসাধীন ধীরাজ ছেত্রী বলে এক ব্যক্তিও। ভুটানগামী এশিয়ান হাইরোডে এমন ঘটনা এই প্রথম নয়। অভিযোগ, প্রশাসনের নজরের সামনেই একপ্রকার সড়ক দখল করে দাঁড়িয়ে থাকে সারি সারি ট্রাক। রাতের অন্ধকারে কোনও সিগন্যালও থাকে না এই পার্কিংয়ে। ফলে গত কয়েক বছরে বারবার এমন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কবে প্রশাসনের হুঁশ ফিরবে এবং এই মৃত্যুমিছিল থামবে সেই প্রশ্নই সকলের। এদিনের এই ঘটনার পর থমথমে ওই এলাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: ভুটানগামী এশিয়ান হাইওয়েতে মৃত্যুফাঁদ! সড়ক দখল করে ট্রাকের 'দাদাগিরি', গাড়ির নীচে চাপা পড়ে মৃত ১
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement