advertisement

Birbhum News: মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় রেলের বড় সিদ্ধান্ত! উদ্বোধনের আগেই খুলল সিউড়ি হাটজনবাজার ব্রিজ, দীর্ঘদিনের যানজট যন্ত্রণার অবসান

Last Updated:

Birbhum News: অবশেষে যানজটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন সিউড়িবাসী। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য উদ্বোধনের আগেই খুলে দেওয়া হল সিউড়ির হাটজনবাজার রেল ওভারব্রিজ।

+
উদ্বোধনের

উদ্বোধনের আগেই খুলে গেল সিউড়ির হাটজনবাজার রেল ওভারব্রিজ

সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে যানজটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন সিউড়িবাসী। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই চলাচলের জন্য খুলে দেওয়া হল সিউড়ির হাটজনবাজার রেল ওভারব্রিজ। যদিও আগামী ৮ ফেব্রুয়ারি সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে, তবে তার আগেই জনস্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
সম্প্রতি জেলা প্রশাসন, জেলা পুলিশ, ঠিকাদার সংস্থা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা যৌথভাবে নবনির্মিত এই ওভারব্রিজটি পরিদর্শন করেন। সেতুর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রে কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উঠে আসা ছোটখাটো সমস্যাগুলি। সেতুটি পুরোদমে চালু হওয়ার পরেই ধাপে ধাপে সেই সমস্যা মিটিয়ে নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সপ্তাহান্তে তাপমাত্রার ভোলবদল! ফের নামবে পারদ, জাঁকিয়ে ঠান্ডা, উইকেন্ডে পাহাড় বেড়ানোর প্ল্যান থাকলে জানুন উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট
রেল গেট পড়ার কারণে সিউড়ির এই গুরুত্বপূর্ণ রাস্তায় প্রায়ই দীর্ঘক্ষণ মালগাড়ি বা প্যাসেঞ্জার ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে হতো সাধারণ মানুষকে। বিশেষ করে অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবার ক্ষেত্রে এই সমস্যা ছিল প্রকট। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলায় ছাত্র ছাত্রীদের যাতে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোন অসুবিধা না হয়, সেই কারণেই স্থানীয় প্রশাসনের অনুরোধে রেল এই মানবিক সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চিচিং ফাঁক’…! খুলে গেল গুহা! চন্দননগরে ছোটদের ছায়াছবি উৎসবে যেন স্বপ্নপুরী, দেখানো হবে একগুচ্ছ বাংলা-ইংরাজি ছবি
শহরের বাসিন্দা প্রিয়নীল পাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে এই ব্রিজের জন্য আমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। গেট পড়ে গেলে ছাত্র ছাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। রেল যে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে উদ্বোধনের আগেই ব্রিজটি খুলে দিয়েছে, তার জন্য সিউড়িবাসী হিসেবে আমরা কৃতজ্ঞ। দ্রুত আনুষ্ঠানিক উদ্বোধন হলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি পুরোপুরি দূর হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউড়ি জানিয়েছেন, নিয়ম মেনে আগামী ৮ ফেব্রুয়ারি হাটজনবাজার রেল ওভারব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হবে। তবে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পরীক্ষার্থীদের স্বার্থে সেতুটি এখনই ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় রেলের বড় সিদ্ধান্ত! উদ্বোধনের আগেই খুলল সিউড়ি হাটজনবাজার ব্রিজ, দীর্ঘদিনের যানজট যন্ত্রণার অবসান
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement