advertisement

Children Film Festival: 'চিচিং ফাঁক'...! খুলে গেল গুহা! চন্দননগরে ছোটদের ছায়াছবি উৎসব যেন স্বপ্নপুরী, দেখানো হবে একগুচ্ছ বাংলা-ইংরাজি ছবি

Last Updated:

Hooghly Children Film Festival: চন্দননগর রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচনা হল ছোটদের ছায়াছবি উৎসব। বাংলা, ইংরাজি মিলিয়ে ১০টি ছবি দেখানো হবে। চন্দননগরের প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাশ দেওয়া হয়েছে।

চন্দননগরে অনুষ্ঠিত হচ্ছে ছোটদের ছায়াছবি উৎসব
চন্দননগরে অনুষ্ঠিত হচ্ছে ছোটদের ছায়াছবি উৎসব
চন্দননগর, হুগলি, সোমনাথ ঘোষ: ‘চিচিং ফাঁক’ বলতেই সরে গেল গুহার মুখে থাকা বিশাল পাথর। গুহার ভিতরে সোনাদানা, মনি, মুক্ত, হিরের ছড়াছড়ি। ভিতরে ঢুকে আবার ‘চিচিং বন্ধ’ বলতেই বন্ধ হয়ে যায় গুহার মুখ। সামনে এগোলেই প্রেক্ষাগৃহ। সেখানেই অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ বর্ষ ‘ছোটদের ছায়াছবি উৎসব’।
হুগলি জেলার চন্দননগর রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, পুর নিগমের কমিশনার সুখময় ভট্টাচার্য্য, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, শিশু কিশোর একাডেমির সচিব মন্দাক্রান্তা মহালনবিশ, জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক প্রবাল বসাক-সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ দেহ ময়নাতদন্তের জন্য মেশিন, আসবাব সবই প্রস্তুত! তাও তালা বন্ধ ক্যানিং পুলিশ মর্গ, দ্রুত চিকিৎসক নিয়োগ করে পরিষেবা চালুর দাবি
বাংলা, ইংরাজি মিলিয়ে ১০টি ছায়াছবি দেখানো হবে। প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা এই ছায়া ছবি দেখতে পারবেন। চন্দননগরের প্রত্যেক স্কুলের ছাত্র ছাত্রীদের ছোটদের ছায়াছবি উৎসবের পাশ বিনামূল্যে দেওয়া হয়েছে। ‘জয়বাবা ফেলুনাথ’ ছায়াছবির মধ্যদিয়ে শুরু হয় ছোটদের ছায়াছবি উৎসব। আয়োজিত উৎসবে চার দিন ধরে প্রেক্ষাগৃহে ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’, ‘দ্যা ক্যারাটে কিড’, ‘গোরস্থানে সাবধান’, ‘স্পাইডার হোম কামিং’, ‘হবু চন্দ্র রাজা গোবু চন্দ্র মন্ত্রী’, ‘বাক্স রহস্য’, ‘শ্রেফ ফরএভার আফটার’ ইত্যাদি নানান ছোটদের ছায়াছবি দেখানো হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কালিম্পংয়ে রাজ্যস্তরের তিরন্দাজ চ্যাম্পিয়নশিপে জঙ্গলমহলের জয়জয়কার! পুরুলিয়ার ঝুলিতে ৫টি পদক, গর্বিত গোটা জেলা
রাজ্য শিশু কিশোর একাডেমি এবং রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে চন্দননগর পুর নিগমের সহায়তায় ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের তত্ত্বাবধানে আয়োজিত ছোটদের ছায়াছবি উৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Children Film Festival: 'চিচিং ফাঁক'...! খুলে গেল গুহা! চন্দননগরে ছোটদের ছায়াছবি উৎসব যেন স্বপ্নপুরী, দেখানো হবে একগুচ্ছ বাংলা-ইংরাজি ছবি
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement