advertisement

Bankura News: গভীর রাতে গঙ্গাজলঘাটিতে বিকট শব্দ! ৬০ নম্বর জাতীয় সড়কের উপর সাংঘাতিক দৃশ্য, আতঙ্ক

Last Updated:

Bankura News: বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটিতে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছে ধাক্কা মারে। গুরুতর আহত হন চালক।

গঙ্গাজলঘাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা পিকআপ ভ্যানের
গঙ্গাজলঘাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা পিকআপ ভ্যানের
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটিতে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছে ধাক্কা মারে। গুরুতর আহত হন চালক। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর গঙ্গাজলঘাটি ফরেস্ট অফিসের সামনে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বাঁকুড়ার দিক থেকে রানীগঞ্জরের উদ্দেশে যাচ্ছিল সবজি বোঝাই পিকআপ ভ্যানটি। জাতীয় সড়কের ওই অংশে পৌঁছনোর পর হঠাৎই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই পিকআপ ভ্যানটি রাস্তার পাশে থাকা একটি বড় গাছে সজোরে ধাক্কা মারে। প্রবল শব্দে দুর্ঘটনার বিষয়টি টের পান স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুনঃ ভরসন্ধ্যায় শহরের বুকে দিগ্বিদিক শূন্য হয়ে ছুটছে জোড়া হাতি! আতঙ্কে সহস্র আর্তনাদ, পালাতে গিয়ে আহত কয়েকজন, চন্দ্রকোনায় হুলুস্থুল
দুর্ঘটনার জেরে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভিতরেই আটকে পড়েন। স্থানীয়রা দ্রুত ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়ায় মাঘ চতুর্দশীতে মা সংকট তারিণীর পুজো! মনস্কামনা নিয়ে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা, দেবীকে বিশাল নাড়ু নিবেদন
চিকিৎসকদের প্রাথমিক অনুমান, চালকের মাথা ও শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য বাঁকুড়া-রানীগঞ্জ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যানটি রাস্তার পাশ থেকে সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকার, অতিরিক্ত গতি অথবা চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে গাড়ির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: গভীর রাতে গঙ্গাজলঘাটিতে বিকট শব্দ! ৬০ নম্বর জাতীয় সড়কের উপর সাংঘাতিক দৃশ্য, আতঙ্ক
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement