Elephant Rampage: ভরসন্ধ্যায় শহরের বুকে দিগ্বিদিক শূন্য হয়ে ছুটছে জোড়া হাতি! আতঙ্কে সহস্র আর্তনাদ, পালাতে গিয়ে আহত কয়েকজন, চন্দ্রকোনায় হুলুস্থুল
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
West Medinipur Elephant Rampage: ভরসন্ধ্যায় চন্দ্রকোনা শহরে দলছুট হাতির তাণ্ডব। বাড়ির উঠোন অবধি পৌঁছে গেল দুটি দাঁতাল। ভাঙল বাড়ির অ্যাসবেস্টস। ভয়ে পালাতে গিয়ে পড়ে চোট পেয়েছেন কয়েকজন।
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: ভরসন্ধ্যায় চন্দ্রকোনা শহরে দলছুট হাতির তাণ্ডব। ঠাকুরবাড়ি বাজার টাউন ক্লাবের মাঠে চলে আসে দুটি দলছুট হাতি। শহরে হাতির প্রবেশে বেঁধে যায় হুলুস্থুল কাণ্ড। বাড়ির উঠোন অবধি পৌঁছে গেল হাতি। ভাঙল বাড়ির অ্যাসবেস্টস। হাতির ভয়ে পালাতে গিয়ে পড়ে চোট পেয়েছেন কয়েকজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে হাতি ঢুকে পড়েছে এই খবর চাওর হতেই ভিড় জমায় শয়ে শয়ে মানুষ। মানুষের তাড়া খেয়ে দিকভ্রষ্ট হয় দলছুট ওই হাতি দুটি। ফলস্বরূপ ঢুকে পড়ে চন্দ্রকোনা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড ঠাকুরবাড়ি বাজার টাউন ক্লাবের মাঠে। ততক্ষণে মাঠ জুড়ে টর্চলাইটের আলো আর থিকথিকে মানুষের ভিড়। হাতি দেখতে অতিউৎসাহী মানুষের তাড়ায় হাতি একদিক ওদিক দৌড়াতে থাকে। ভয়ে হাতি দুটি ঠাকুরবাড়ি বাজার টাউন ক্লাবের মাঠ থেকে পাশের মাধবপুর গ্রামে ঢুকে পড়ে দুই দাঁতাল।
advertisement
advertisement

চন্দ্রকোনায় হাতির তাণ্ডব
আচমকা বাড়ি উঠোনে হাতি চলে আসবে তা কে জানতো। বাড়ির দোরগোড়ায় হাতির সঙ্গে মুখোমুখি হতেই পড়িমরি হয়ে পালাতে গিয়ে পড়ে চোট পেয়েছে বাড়ির সদস্যরা। বাড়ির এক সদস্য জানান, ‘জন্মেও কোনও দিন ভাবিনি আমাদের বাড়ি অবধি হাতি চলে আসবে। ভাগ্যিস চোখে পড়ছিল, না হলে যে কি হতো কে জানে।’
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়ায় মাঘ চতুর্দশীতে মা সংকট তারিণীর পুজো! মনস্কামনা নিয়ে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা, দেবীকে বিশাল নাড়ু নিবেদন
দলছুট হাতি শহরের আরও ভিতরে প্রবেশ করলে বড়সড় বিপদ ঘটতে পারত। শহরের ভিতরে হাতির প্রবেশ ঠেকাতে হাজির ছিল বন দফতরের হুলাপার্টি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চন্দ্রকোণা থানার পুলিশও। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত প্রায় দশটা অবধি দলছুট হাতিকে ঘিরে চলে মহাযজ্ঞ।
advertisement
বন দফতর সূত্রে খবর, আড়াবাড়ি রেঞ্জ থেকে হাতি দুটি গড়বেতার আঁধারনয়ন বিট হয়ে ঢুকে পড়ে চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটের জঙ্গলে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখান থেকে চলে আসে চন্দ্রকোনা পুর শহরের ঠাকুরবাড়ি বাজার টাউন ক্লাবের মাঠ, মাধবপুরে। হাতির গতিবিধির উপর আরও নজরদারি দরকার বন দফতরের জানাচ্ছেন এলাকাবাসী। না হলে দলছুট হাতি কীভাবে ঘুরে পড়ে জঙ্গল থেকে শহরের উপকন্ঠে।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Feb 06, 2026 10:49 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant Rampage: ভরসন্ধ্যায় শহরের বুকে দিগ্বিদিক শূন্য হয়ে ছুটছে জোড়া হাতি! আতঙ্কে সহস্র আর্তনাদ, পালাতে গিয়ে আহত কয়েকজন, চন্দ্রকোনায় হুলুস্থুল









