advertisement

Bankura News: বাঁকুড়ায় মাঘ চতুর্দশীতে মা সংকট তারিণীর পুজো! মনস্কামনা নিয়ে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা, দেবীকে বিশাল নাড়ু নিবেদন

Last Updated:

Bishnupur Maa Sankat Tarini Puja: বাঁকুড়ার ভূতশহরে মাঘ চতুর্দশীতে মা সংকট তারিণীর পুজো। পারিবারিক সংকট, জমি সংক্রান্ত বিবাদ ও নানা সমস্যার সমাধানের কামনায় প্রায় ১৫০ বছর ধরে এই পুজোর প্রচলন রয়েছে।

+
বিষ্ণুপুরে

বিষ্ণুপুরে মা সংকট তারিণীর পুজো

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: নাড়ু আমরা সকলেই খেয়েছি। ছোট, গোল, গুড় আর নারকেলের মিষ্টি স্বাদে ভরা। কিন্তু বাঁকুড়া জেলার সানবাঁধা পেরিয়ে ভূতেশ্বর (ভূতশহর) গ্রামে মাঘ মাসের চতুর্দশীতে এলে চোখে পড়ে এক ব্যতিক্রমী দৃশ্য। এখানে মা সংকট তারিণী পুজো পান অতিকায় নাড়ু দিয়ে। যার ওজন কখনও কখনও দুই কেজিরও বেশি। স্থানীয়দের কাছে এই বিশাল নাড়ুর নাম ‘পাহাড়’। আর এই ‘পাহাড়’ই এই পুজোর প্রধান আকর্ষণ।
প্রায় দেড় শতাব্দী ধরে চলে আসা মা সংকট তারিণীর এই পুজোকে ঘিরে বসে বিরাট মেলা। ভিড় জমে অগণিত মানুষের। ভূতনাথ মন্দির ও মা সংকট তারিণীর পুজো উপলক্ষে শত শত মহিলা সারিবদ্ধভাবে মায়ের দর্শন ও প্রসাদ গ্রহণ করেন। এই পুজোর মুখ্য প্রসাদ হিসেবেই ব্যবহৃত হয় সেই অতিকায় নাড়ু। যা বিশ্বাস, আস্থা ও লোকাচারের এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।
advertisement
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় রেলের বড় সিদ্ধান্ত! উদ্বোধনের আগেই খুলল সিউড়ি হাটজনবাজার ব্রিজ, দীর্ঘদিনের যানজট যন্ত্রণার অবসান
ভূতশহর গ্রামে মূলত ক্ষত্রিয় ব্রাহ্মণদের বসবাস। গ্রামের অধিকাংশ পরিবারের প্রাচীন পদবি ছিল ‘রাঠোর’ ও ‘চৌহান’। যা কালের প্রবাহে রূপান্তরিত হয়ে হয়েছে ‘সিংহ’। লোককথা অনুযায়ী, বহু বছর আগে জনৈক গুরুদয়াল সিং বিষ্ণুপুরের মল্ল রাজাদের সময়ে সেখান থেকে মা সংকট তারিণীর ঘট নিয়ে আসেন। সেই ঘটকে কেন্দ্র করেই এই পুজোর সূচনা বলে মনে করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘চিচিং ফাঁক’…! খুলে গেল গুহা! চন্দননগরে ছোটদের ছায়াছবি উৎসব যেন স্বপ্নপুরী, দেখানো হবে একগুচ্ছ বাংলা-ইংরাজি ছবি
গ্রামবাসীদের বিশ্বাস, পারিবারিক সংকট, জমি সংক্রান্ত বিবাদ ও নানা সমস্যার সমাধানের কামনাতেই এই পুজোর প্রচলন হয়। আজও কোনও স্থায়ী বিগ্রহ বা পাকা মন্দির ছাড়াই প্রায় ১৫২ থেকে ১৫৫ বছর ধরে লোকাচার মেনে পূজিত হয়ে চলেছেন মা সংকট তারিণী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অতিকায় গুড়ের নাড়ু, প্রাচীন ইতিহাস আর মিলনমেলার আবহ-সব মিলিয়ে ভূতশহরের এই পুজো আজ শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং বাঁকুড়া জেলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য পরিচয় হয়ে উঠেছে। পুজো হয় বহু জায়গায়, কিন্তু ভূতশহরের মা সংকট তারিণীর ‘পাহাড়’ নাড়ু আর এই লোকায়ত পুজো বাঁকুড়ার মাটিতে আলাদা মর্যাদা নিয়ে আজও উজ্জ্বল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: বাঁকুড়ায় মাঘ চতুর্দশীতে মা সংকট তারিণীর পুজো! মনস্কামনা নিয়ে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা, দেবীকে বিশাল নাড়ু নিবেদন
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement