বাজার করা থেকে শুরু করে সাইকেলে করে কোথাও যাওয়া, সব জায়গাতেই তাঁর অবিচ্ছেদ্য সঙ্গী এই পায়রা। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার রেসকো পাড়া পুলিশ লাইন এলাকায় ওই ব্যক্তির বাড়ি। প্রায় চার বছর আগে হঠাৎ করেই একটি পায়রা উড়ে এসে তাঁর কাছে বসে পড়ে। প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব না দিলেও ধীরে ধীরে পায়রাটি তার জীবনের অংশ হয়ে ওঠে। এরপর থেকেই যেন শুরু হয় মানুষ ও পাখির এই অদ্ভুত বন্ধুত্বের গল্প। স্থানীয়দের মতে, বাড়ি থেকে বেরোলেই পায়রাটিও তাঁর সঙ্গে বেরিয়ে আসে।
advertisement
কখনও মাথায়, কখনও আবার ঘাড় বা কাঁধে বসেই সারাদিন ঘুরে বেড়ায়। তিনি সাইকেল নিয়ে বেরোলেও পায়রাটি মাথায় বসেই পথসঙ্গী হয়। রাস্তায় এই দৃশ্য দেখলে অনেকেই থমকে দাঁড়ান। কৌতূহলী মানুষজন মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও ভোলেন না। শুধু নিত্যদিনের কাজেই নয়, জীবনের নানা যাত্রাতেও এই পায়রা যেন তাঁর সঙ্গী। জানা গেছে, পায়ে হেঁটে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণের সময়ও তিনি এই প্রিয় পাখির কথা উল্লেখ করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কেদারনাথসহ একাধিক তীর্থযাত্রার অভিজ্ঞতায়ও উঠে এসেছে তার এই অদ্ভুত বন্ধুত্বের গল্প। মানুষ ও পাখির এমন আন্তরিক সম্পর্ক দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও। তাদের কথায়, “যেখানেই যান, পায়রাটাও তার সঙ্গেই থাকে। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।” প্রকৃতির সঙ্গে মানুষের এই মমতার বন্ধন যেন মনে করিয়ে দেয় ভালবাসা ও বিশ্বাস থাকলে প্রজাতির সীমাও কখনও কখনও হার মানে বৈকি!





