advertisement

Jhargram News: পরিত্যক্ত কুয়ো থেকে গোঙানির শব্দ! উঁকি দিতেই একী দৃশ্য, আনা হল জেসিবি, ষাঁড় উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান

Last Updated:

Jhargram News: মাঠে চড়তে গিয়ে অসাবধানতাবশত পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে যায় ষাঁড়। অবলা জীবের গোঙানির শব্দে ছুটে আসেন গ্রামবাসী। জেসিবির সাহায্যে নিরাপদে কুয়ো থেকে তোলা হয় ষাঁড়টিকে।

জেসিবি-র সাহায্যে কুয়ো থেকে তোলা হচ্ছে ষাঁড়টিকে
জেসিবি-র সাহায্যে কুয়ো থেকে তোলা হচ্ছে ষাঁড়টিকে
নয়াগ্রাম, ঝাড়গ্রাম: পরিত্যক্ত কুয়োর মধ্যে থেকে ভেসে আসছে গোঙানির শব্দ। মঙ্গলবার সকালে সেই অস্বাভাবিক আওয়াজ শুনে এলাকায় জড়ো হন গ্রামবাসী। কুয়োউ উঁকি মারতেই একী দৃশ্য। ভিতরে পড়ে কাতরাচ্ছে পূর্ণবয়স্ক একটি ষাঁড়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায়। মঙ্গলবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের আড়রা অঞ্চলে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে গ্রামবাসী খবর দেয় নয়াগ্রাম থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, প্রশাসন। কুয়ো থেকে ষাঁড়টিকে উদ্ধারের জন্য আনা হয় জেসিবি মেশিন (JCB)। উদ্ধারকাজে এগিয়ে আসেন ঝাড়গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনও। প্রশাসন, গ্রামবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনের মিলিত প্রচেষ্টায় প্রাণে রক্ষা পায় ষাঁড়টি।
আরও পড়ুনঃ দ্বীপবেষ্টিত পাথরপ্রতিমায় ফেরি সার্ভিসের করুণ অবস্থা! ফাঁকি দিচ্ছে যাতায়াতের একমাত্র ভরসা, উন্নয়নের আশায় বুক বাঁধছেন স্থানীয়রা
জানা যাচ্ছে, মাঠে চড়তে গিয়ে অসাবধানতাবশত ষাঁড়টি কুয়োর মধ্যে পড়ে যায়। পরিত্যক্ত ওই কুয়োটি বেশ গভীর। ফলে কোনমতেই ষাঁড়ের পক্ষে বেরিয়ে আসা সম্ভব ছিল না। অবলা জীবের গোঙানির শব্দ শুনে গ্রামবাসী কুয়োর কাছে জড়ো হন। দেখেন, পূর্ণবয়স্ক একটি ষাঁড় ভিতরে পড়ে কাতরাচ্ছে। বেরিয়ে আসার জন্য ছটফট করছে সে। গ্রামবাসীরা প্রাথমিকভাবে ষাঁড়টিকে তোলার চেষ্টা করলেও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপরেই নয়াগ্রাম থানায় খবর দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অস্তিত্বের সঙ্কটে ঐতিহাসিক তপনদিঘি! আগাছার গ্রাসে মৃতপ্রায়, পর্যটন মানচিত্র থেকে কি হারিয়ে যাবে দক্ষিণ দিনাজপুরের সম্পদ?
আনা হয় জেসিবি মেশিন। জেসিবি-র সাহায্যে মাটি কেটে কুয়োর মুখ বড় করা হয়। এরপর ষাঁড়ের শিংয়ে দড়ির ফাস লাগিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরাপদে কুয়ো থেকে বের করে আনা হয়। বর্তমানে ষাঁড়টি সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। দ্রুত পদক্ষেপ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরীহ প্রাণ রক্ষা পেয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: পরিত্যক্ত কুয়ো থেকে গোঙানির শব্দ! উঁকি দিতেই একী দৃশ্য, আনা হল জেসিবি, ষাঁড় উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান
Next Article
advertisement
তৃণমূলের ভোট প্রচারে এবার চমক ‘অনলাইন লুডো’, সাপ-লুডো খেলায় ‘সাপ’-এর ঘরে কাদের রাখা হল?
তৃণমূলের ভোট প্রচারে এবার চমক ‘অনলাইন লুডো’, সাপ-লুডো খেলায় ‘সাপ’-এর ঘরে কাদের রাখা হল?
  • তৃণমূলের ভোট প্রচারে এবার চমক ‘অনলাইন লুডো’

  • সাপ-লুডো খেলায় ‘সাপ’-এর ঘরে কাদের রাখা হল?

  • তৃণমূল নতুন প্রচারের আঙ্গিক প্রকাশ্যে আনতে চলেছে— লুডো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement