April Fool’s Day 2026: এপ্রিলের প্রথম দিনে ইচ্ছেমতো বোকা বানান প্রিয়জনকে, রইল একগুচ্ছ মিম, জোকস, মেসেজ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
April Fool’s Day 2026: এপ্রিল ফুল ২০২৬ উপলক্ষে জানুন মজার মেসেজ, জোকস, প্র্যাঙ্ক আইডিয়া ও এর ইতিহাস। বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন হাসির মুহূর্ত।
April Fool’s Day: এপ্রিল ফুল। প্রতি বছর এপ্রিল মাসের প্রথম দিনে পালিত হয় এই বিশেষ দিন। নানা ধরনের প্র্যাঙ্ক, জোক, মজার মেসেজে প্রিয়জনদের বোকা বানানোর ফন্দি আঁটেন মানুষজন। আর এই বোকা বানানোর মধ্য দিয়েই আরও একবার হাসি-ঠাট্টা, আনন্দে মেতে ওঠেন সবাই। বলা বাহুল্য, বোকা বনে যাওয়ার হাত থেকে রেহাই পেতে এই দিনটিতে কিন্তু সবাই সচেতন থাকেন। তবে এই সমস্ত কিছুর মাঝে মহানন্দে কাটে এপ্রিল ফুল ডে।
প্রত্যেক বছর ১ এপ্রিল পালিত হয় এপ্রিল ফুলস ডে। এই দিনটি বেশ মজাদার। তবে এর সূচনা কীভাবে এসেছিল, তা নিশ্চিত ভাবে বলা না গেলেও ঐতিহাসিকরা এই দিনটির সঙ্গে নানা মজাদার ঘটনার যোগ খুঁজে পেয়েছেন। এর মধ্যে অন্যতম জনপ্রিয় তত্ত্ব হল – ১৫৮২ সালে পোপ গ্রেগরি ত্রয়োদশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করার সময় ফ্রান্সে এই ঐতিহ্য প্রচলিত ছিল। এই ক্যালেন্ডারে নতুন বছর মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরু (জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে) থেকে ১ জানুয়ারিতে পরিবর্তিত হয়েছিল। আর যাঁরা পুরনো নিউ ইয়ার উদযাপন করা চালিয়ে যাচ্ছিলেন, তাঁদের এপ্রিল ফুলস (April Fool’s) বলে ঠাট্টা করা হত।
advertisement
আরও পড়ুন: Jio না কি Airtel? আইপিএল ২০২৬-এর জন্য কোন রিচার্জে মিলবে সবচেয়ে বেশি সুবিধা? দেখে নিন তালিকা
মার্চের শেষ দিকে উদযাপিত হিলারিয়ার মতো রোমান উৎসবে মানুষ ছদ্ম নিয়ে হাজির হতেন এবং অন্যান্যদের ঠাট্টা করতেন। এমনটাও প্রচলিত রয়েছে। আবার আরও একটি মজাদার গল্প (যদিও কাল্পনিক) রয়েছে। কুগেল নামে একজন ঠাট্টাকারী, যিনি রোমান সম্রাট কনস্টানটাইনকে একদিনের জন্য রাজা হতে দিয়েছিলেন এবং এটিকে রসিকতার দিন হিসেবে ঘোষণা করেছিলেন। এটি ১৯৮০-এর দশকে ইতিহাসবিদ জোসেফ বসকিনের একটি প্রচলিত গল্প।
advertisement
advertisement
এই বিশেষ দিনটির ইতিহাসও বেশ বর্ণময়। কয়েক শতাব্দী ধরেই ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে এই দিনটি উদযাপন করা হয়। ইউক্রেনের ওডেসায় (Odessa) এই দিনটি আবার পাবলিক হলি ডে।
এবার দেখে নেওয়া যাক, এপ্রিল ফুল ডে-এর কিছু মেসেজ, জোক ও মিম। যা সুযোগ বুঝে পাঠিয়ে দিতে পারেন…
জানো কি একজন চালাক ও বোকার মধ্যে পার্থক্যটা কোথা ? একজন চালাক ব্যক্তি মেসেজ পাঠায়। আর একজন বোকে সেটি বার বার পড়তে থাকে। হ্যাপি এপ্রিল ফুল ডে !
advertisement
কেউ তোমাকে প্রতিটি মুহূর্ত খুব মিস করছে। পাগলের মতো তোমায় দেখার অপেক্ষা করছে। জানো সে কে? চটপট চিড়িয়াখানায় চলে যাও। তোমার শিম্পাঞ্জি বন্ধু অপেক্ষা করছে।
আরও পড়ুন: LED সঙ্গে সঙ্গে জ্বলে কিন্তু টিউবলাইট কেন সময় নেয়? আগে মিটমিট করে তারপর হয় অন, জানুন ৫ সেকেন্ডের পুরো বিজ্ঞান
তুমি কখনও তোমার জিভ দিয়ে কনুই ছুঁতে পারবে না। এটা নিশ্চিত। কী হল? এখনই চেষ্টা করছ? মেসেজটা পাওয়ার পর সব ইডিয়টরাই এই কাজ করে। বন্ধু এই দিনটি তোমার জন্যই উৎসর্গীকৃত।
advertisement
দেরি করে জানানোর জন্য ক্ষমা চাইছি। ১ এপ্রিল বিয়ে করছি। সবাইকে নিমন্ত্রণ রইল।
তুমি আমার কাছে অত্যন্ত মূল্যবান। তোমাকে ছাড়া একটি মিনিটও বাঁচতে পারব না। তুমি আমার জীবন। প্রতিটি মুহূর্তে তোমাকে অনুভব করতে পারি। না নিজের মাথার উপর বেশি চাপ দিও না। আমি অক্সিজেনের কথা বলছি।
তাই জমে উঠুক এবারের এপ্রিল ফুল ডে। এই সমস্ত মেসেজ, মিম পাঠিয়ে আরও একবার হাসি-ঠাট্টায় মেতে উঠুন। বোকা বানানোর সুযোগ কিন্তু একদম হাতছাড়া করা যাবে না!
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 9:54 AM IST









