advertisement

North 24 Parganas News: মাসের পর মাস রাস্তাঘাট ডুবে থাকে জলে, সমাধান খুঁজে নিয়েছেন গ্রামের বিশ্বকর্মারা! ঘরে ঘরে রয়েছে এই বিশেষ যান

Last Updated:

North 24 Parganas News: প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে ড্রামের ভেলা। কাছের নদীর বাঁধ উপচে জল ঢুকে পড়ে গ্রামে। ফলে বছরের প্রায় তিন থেকে চার মাস এই এলাকা জলের নিচে ডুবে থাকে। এই সময় যাতায়াতের প্রধান ভরসা ভেলা।

+
বাড়িতে

বাড়িতে সংরক্ষিত প্লাস্টিকের ড্রামের ভেলা

বাদুড়িয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: প্রতি বাড়িতেই ড্রামের ভেলা, বর্ষা এলেই জলপথই ভরসা বাদুড়িয়ার চাতরা পাপিলায়। উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের চাতরা পাপিলা মাঝেরাটি গ্রামে গেলে একটি বিষয় সহজেই চোখে পড়ে। প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে ড্রামের ভেলা।
অন্য কোথাও এটি হয়তো অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এই গ্রামের মানুষের কাছে সেটিই দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। বর্ষা এলেই গ্রামের চিত্র পুরোপুরি বদলে যায়। কাছের নদীর বাঁধ উপচে জল ঢুকে পড়ে গ্রামে। ফলে বছরের প্রায় তিন থেকে চার মাস এই এলাকা জলের নিচে ডুবে থাকে। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান জল জমে থাকে। রাস্তাঘাট সবই তখন একাকার হয়ে যায় জলের সঙ্গে।
advertisement
আরও পড়ুন: ফুচকাওয়ালার ‘স্মার্ট’ আইডিয়া, বারবার খেলেও শরীর খারাপের ভয় নেই! এই দোকানে উপচে পড়ে ভিড়, রোজ হাজার হাজার টাকা আয়
এই সময় বাইক, সাইকেল বা অন্য কোনও যানবাহন চলাচল করা সম্ভব হয় না। তাই গ্রামের মানুষের একমাত্র ভরসা হয়ে ওঠে ড্রামের ভেলা এবং ছোট নৌকা। স্কুলে যাওয়া থেকে শুরু করে বাজার করা, চিকিৎসার জন্য বেরোনো বা অন্য কোথাও যাওয়া, সবই করতে হয় এই ভেলার সাহায্যে। স্থানীয়দের উদ্যোগেই তৈরি হয় এই ড্রামের ভেলা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কয়েকটি প্লাস্টিকের ড্রাম এবং কাঠের ফ্রেম দিয়ে বানানো এই ভেলাগুলিই বর্ষাকালে গ্রামের প্রধান যাতায়াতের মাধ্যম। তাই প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে ভেলা তৈরি করে রাখা হয়। বর্ষা শেষ হলে সেই ভেলাগুলি যত্ন করে সংরক্ষণ করে রাখা হয়। কারণ এলাকাবাসী জানেন, আগামী বর্ষায় আবারও জল ঢুকবে গ্রামে, আর তখন এই ড্রামের ভেলাই হবে তাঁদের জীবনযাত্রার প্রধান ভরসা। বছরের পর বছর ধরে প্রকৃতির এই চ্যালেঞ্জের সঙ্গেই মানিয়ে নিয়ে জীবন কাটাচ্ছেন চাতরা পাপিলা গ্রামের মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: মাসের পর মাস রাস্তাঘাট ডুবে থাকে জলে, সমাধান খুঁজে নিয়েছেন গ্রামের বিশ্বকর্মারা! ঘরে ঘরে রয়েছে এই বিশেষ যান
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement