TRENDING:

Indian Railways: বাইশ গজে সাফল্যের নজির! সেরসা কাপ জিতল ভারতীয় রেলের আদ্রা ডিভিশন, চিত্তরঞ্জনকে হারিয়ে মিলল চ্যাম্পিয়নের শিরোপা

Last Updated:

Indian Railways: ভারতীয় রেলের আদ্রা ডিভিশনের মুকুটে নয়া পালক। দক্ষিণ-পূর্ব রেলের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট সেরসা কাপ জিতল তাঁরা। টানটান উত্তেজনায় ভরপুর ফাইনালে শেষমেষ বাজিমাত করে আদ্রা ডিভিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাসঃ দক্ষিণ–পূর্ব রেলের জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা ‘সেরসা কাপ’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল আদ্রা ডিভিশন। পুরুলিয়ার আদ্রা রেল শহরের ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ছয় দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে ছিল উৎসবের আমেজ ও ব্যাপক উচ্ছ্বাস। দক্ষিণ পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ঝাড়খণ্ড, বাংলা ও বিহার সহ আদ্রা ডিভিশনের বাইরের থেকে মোট ১২টি দল অংশগ্রহণ করে।
advertisement

খেলোয়াড়দের অধিকাংশই ছিলেন রেলের কর্মচারী। দফতরের ব্যস্ততার মাঝেও তাঁরা খেলাধূলার প্রতি তাঁদের গভীর অনুরাগ ও নিষ্ঠার পরিচয় দেন। মাঠে তাঁদের উদ্যম, শৃঙ্খলা ও দলগত সমন্বয় দর্শকদের মুগ্ধ করে।

আরও পড়ুনঃ এক ছাদের তলায় একাধিক গুণীজন! মঙ্গলকোটে মহাসমারোহে পালিত হল কুমুদ সাহিত্য মেলা, ‘কুমুদ রত্ন’ ও ‘লোচনদাস রত্ন’ সম্মান কারা পেলেন জানুন

advertisement

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আদ্রা ডিভিশন ও চিত্তরঞ্জন লোকোমোটিভ ক্রিকেট দল। শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। দুই দলই দারুণ পারফরম্যান্স প্রদর্শন করলেও শেষ পর্যন্ত কৌশলী ব্যাটিং এবং অসাধারণ দলগত সমন্বয়ের জোরে চিত্তরঞ্জনকে পরাজিত করে আদ্রা ডিভিশন সেরসা কাপ নিজেদের দখলে আনে।

View More

খেলা শেষে রানার্স ও উইনার্স দলের হাতে ট্রফি সহ পুরস্কার তুলে দেন আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা সহ রেলের অন্যান্য আধিকারিকেরা। এদিনের এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডিওএম শচীন্দ্র বর্মা, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন সৌরভ রাজ, সিনিয়র ডিএফএম টিক্কা রামমিনা সহ রেলের অন্যান্য আধিকারিকেরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দায়িত্ব পেয়েই অ্যাকশন মুডে মেদিনীপুরের এসপি! 'দাবাং' লেডি অফিসারের মূল মন্ত্র ৬, জওয়ানদের দিলেন বিশেষ বার্তা
আরও দেখুন

সমগ্র টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের আন্তরিকতা, ক্রীড়াসুলভ মনোভাব ও দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করে, সেরসা কাপ কেবল একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়, বরং দক্ষিণ–পূর্ব রেলের আদ্রা ডিভিশনের কর্মীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য মঞ্চ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: বাইশ গজে সাফল্যের নজির! সেরসা কাপ জিতল ভারতীয় রেলের আদ্রা ডিভিশন, চিত্তরঞ্জনকে হারিয়ে মিলল চ্যাম্পিয়নের শিরোপা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল