দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। রবিবার সকালে সেই অশান্তি চরমে পৌঁছয়। স্বামী অহিন্দ্র চৌধুরীর সঙ্গে তিতু বিশ্বাসের তীব্র বচসা শুরু হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
আরও পড়ুনঃ ভোটের হাত ধরে লক্ষ্মীলাভ! দেওয়াল লিখেই ভুরিভুরি আয় ঝাড়গ্রামের শিল্পীদের
advertisement
আরও অভিযোগ, ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন অভিযুক্ত স্বামী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিতু। এই সময় বাড়ির বৌদি বাধা দিতে এগিয়ে এলে তাঁকেও রেহাই করেননি অভিযুক্ত। বৌদিকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় তিনি গুরুতর আহত হন।
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিতু বিশ্বাসকে দ্রুত কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্বামী অহিন্দ্র চৌধুরী ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যেই চাকদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতার মা অসীমা সরকারের দাবি, দীর্ঘদিন ধরেই মেয়ের উপর অত্যাচার চলছিল। রবিবার তাঁর চরম পরিণতি হল। অভিযুক্ত জামাইয়ের শাস্তির দাবি তুলে সরব হয়েছেন তিনি। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






