advertisement

East Bardhaman News: এক ছাদের তলায় একাধিক গুণীজন! মঙ্গলকোটে মহাসমারোহে পালিত হল কুমুদ সাহিত্য মেলা, ‘কুমুদ রত্ন’ ও ‘লোচনদাস রত্ন’ সম্মান কারা পেলেন জানুন

Last Updated:
East Bardhaman News: পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের সঙ্গে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্ম ও শৈশব-কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে। কবির ১৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সেখানেই আয়োজিত হল কুমুদ সাহিত্য মেলা।
1/5
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট যেন সাহিত্যপ্রেমীদের মিলনক্ষেত্রে পরিণত হয়েছিল। পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের ১৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় ‘কুমুদ সাহিত্য মেলা’। মঙ্গলকোটের এই মাটিতেই কবির জন্ম ও শৈশব-কৈশোরের স্মৃতি জড়িয়ে রয়েছে। গ্রামীণ প্রকৃতি, বাংলার মাটি ও মানুষের জীবনচিত্র তাঁর কবিতায় অনবদ্যভাবে ধরা পড়েছিল। সেই স্মৃতিকে সম্মান জানাতেই প্রতি বছরের মতো এবারও মহাসমারোহে পালিত হয় সাহিত্য মেলা। (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)

2/5
সাহিত্য মেলায় উপস্থিত ছিলেন প্রশাসন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি লাল্টু ঘোষ সহ একাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের উপস্থিতিতে মেলার মর্যাদা আরও বৃদ্ধি পায়। সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবার নানা দিক নিয়ে সভামঞ্চে আলোচনা হয়।

3/5
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে একাধিক গুণীজনকে সংবর্ধনা জানানো হয়। এই বছরের ‘কুমুদ রত্ন’ সম্মান প্রদান করা হয় অধ্যাপক ড. পার্থ কর্মকারকে এবং ‘লোচনদাস রত্ন’ সম্মানে ভূষিত হন পদ্মশ্রীপ্রাপ্ত লোকসংগীত শিল্পী রতন কাহার। এছাড়া আয়োজক কমিটির তরফে সমাজের বিভিন্ন স্তরের আরও গুণীজনদের সম্মান জানানো হয়।

4/5
পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক তাঁর কাব্যে গ্রামীণ জীবনের সহজ-সরল আবেগ ও মানবিক মূল্যবোধকে তুলে ধরেছিলেন। তাঁর সাহিত্যকর্ম বাংলার লোকজ সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। মঙ্গলকোটের কোগ্রামে তাঁর জন্মভিটে আজও সাহিত্যপ্রেমীদের কাছে এক আবেগঘন তীর্থস্থান। কবির স্মৃতিকে জীবন্ত রাখতেই স্থানীয় মানুষের উদ্যোগে এই সাহিত্য মেলার আয়োজন।

5/5
কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান, পল্লিকবির ১৪৩তম জন্মদিন উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রের ১১ জন গুণীজনকে সংবর্ধনা জানানো হয়েছে। মোল্লা শফিকুল ইসলাম ও বিশ্ববন্ধু পালের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সাহিত্য, সংস্কৃতি ও মানবিক চেতনার এই মিলনমেলা আগামী দিনেও একইভাবে অব্যাহত থাকবে বলেই আশাবাদী আয়োজকেরা। (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)