TRENDING:

East Bardhaman News: মদ্যপ চালকদের চিহ্নিত করতে জেলা জুড়ে 'সারপ্রাইজ চেকআপ'! পুলিশের জালে ৫৮, গুনতে হচ্ছে মোটা জরিমানা

Last Updated:

East Bardhaman News: পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক বিভাগের 'ড্রিংক এন্ড ড্রাইভ স্ক্রিনিং' অভিযান। মোট ৩৭৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করে মাত্র ৫৮ জনকে পাওয়া যায়, যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। প্রত্যককে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় পরীক্ষামূলকভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে ‘ড্রিংক এন্ড ড্রাইভ স্ক্রিনিং’ (Drink and Drive Screening) নামে অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় মদ্যপ অবস্থায় কারা কারা গাড়ি চালাচ্ছেন তার পরীক্ষামূলক অভিযান চালানো হয়।
ড্রিংক এন্ড ড্রাইভ (প্রতীকী ছবি)
ড্রিংক এন্ড ড্রাইভ (প্রতীকী ছবি)
advertisement

এ ব্যাপারে মোট ৩৭৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যায় মাত্র ৫৮ জনকে। যাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করে পরিবহণ আইনানুসারে ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায়শই বিভিন্ন গাড়ি দুর্ঘটনার পিছনে চালকদের মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ ওঠে। মূলত সেই কারণেই এই অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ ডুবন্ত দ্বীপে নতুন আশার আলো! সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপে কৃষিকাজের সম্ভবনা, সাগরের অর্থনৈতিক অবস্থায় আমূল পরিবর্তনের ইঙ্গিত

advertisement

পূর্ব বর্ধমানের আঝাপুর সাব ট্রাফিক গার্ডে ২১২ জনকে পরীক্ষা করেও মেলেনি কোনেও কিছু। একইভাবে দেওয়ানদিঘী থানার অধীনে ১৭৫ জনের, পূর্বস্থলী থানা এলাকায় ৩৭ জনের এবং মঙ্গলকোট থানা এলাকায় ১৫৮ জনকে পরীক্ষা করেও মেলেনি কিছুই। অপরদিকে, শক্তিগড় থানা এলাকায় ২৮৯ জনের মধ্যে ৮ জন, বীরহাটা ট্রাফিক গার্ডের অধীনে ১৫৩ জনের মধ্যে ১৭ জন, গোলাপবাগ ট্রাফিক গার্ডের অধীনে ৩০৩ জনের মধ্যে ৩ জন, শ্যামসূন্দরে ৩৩৮ জনের মধ্যে ৩ জন, সেহারাবাজারে ২৩৪ জনের মধ্যে ৪ জন, গলসীতে ৩২৯ জনের মধ্যে  ১ জন,গুসকরায় ২৮১ জনের মধ্যে ১ জন, হেমাতপুরে ২৮৯ জনের মধ্যে ১ জন,কালনায় ২৫০ জনের মধ্যে ২ জন, কাটোয়ায় ৩৩৭ জনের মধ্যে ২ জন, মেমারীতে ১৭৫ জনের মধ্যে ১৫ জন এবং কেতুগ্রামে ৮১ জনের মধ্যে ১ জনকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়।

advertisement

আরও পড়ুনঃ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! আগুনে পোড়া দেহ দেখে আঁতকে উঠল পরিবার, ইদে বাড়ি ফেরা হল না ছেলের

সব মিলিয়ে মোট ৫৮ জনকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পরিবহণ আইনের ১৮৫ ধারায় জরিমানা করা হয়। তাদের কাছ থেকে জরিমানা বাবদ মোট ১০ হাজার টাকা আদায় করা হয়। জেলা পুলিশ সূত্রে খবর, ধারাবাহিকভাবে গোটা জেলা পুলিশ মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর জন্য, পরিবহণ আইন মেনে গাড়ি চালানোর জন্য প্রচার চালিয়ে যাচ্ছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

একইসঙ্গে প্রতিটি থানা এলাকাতে হঠাৎ হঠাৎ অভিযানও চালানো হচ্ছে ট্রাফিক পুলিশের উদ্যোগে। পথচলতি মোটরবাইক বা গাড়ি চালকদের চেকআপ করা হচ্ছে। জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, এভাবে ধারাবাহিক অভিযান চালানোর ফলে মদ্যপ অবস্থায় দুর্ঘটনা অনেকটাই কমেছে। এই ধরণের অভিযান লাগাতার চালানো হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: মদ্যপ চালকদের চিহ্নিত করতে জেলা জুড়ে 'সারপ্রাইজ চেকআপ'! পুলিশের জালে ৫৮, গুনতে হচ্ছে মোটা জরিমানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল