Sundarban News: ডুবন্ত দ্বীপে নতুন আশার আলো! সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপে কৃষিকাজের সম্ভবনা, সাগরের অর্থনৈতিক অবস্থায় আমূল পরিবর্তনের ইঙ্গিত
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Sundarban News: সেন্ট জেভিয়ার্স কলেজের সহায়তায় সাগরের ঘোড়ামারা দ্বীপে নতুন করে কৃষিকাজের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রোবায়োটিক ব্যবহার করে পরীক্ষামূলকভাবে একটি বাগান বানিয়ে সেখানে সবজি চাষ শুরু হয়েছে।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ডুবন্ত দ্বীপ ঘোড়ামারায় এবার দেখা দিল কৃষিকাজের সম্ভবনা। সেন্ট জেভিয়ার্স কলেজের সহায়তায় সাগরের ঘোড়ামারা দ্বীপে নতুন করে কৃষিকাজের উদ্যোগ শুরু হয়েছে। এই কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষকরা ল্যাবরেটরিতে মাটি পরীক্ষা করে উপকারী ব্যাকটেরিয়া কালচার করেন এবং মাটির গুণগত মান অনুযায়ী প্রোবায়োটিক আবিষ্কার করেছেন।
মূলত ডুবন্ত দ্বীপ ঘোড়ামারায় বিস্তীর্ণ কৃষিজমি লবনাক্ত হয়ে পড়েছিল। ফলে কৃষিকাজ বন্ধ হয়ে যেতে বসেছিল। এই নতুন প্রয়াসের ফলে ধ্বংসের হাত থেকে এবার বাঁচানো যাবে দ্বীপকে। এই প্রোবায়োটিক চাষের কাজে সহায়ক ভূমিকা নিতে পারে কি না, তা যাচাই করতেই শুরু হয়েছে চাষ।
আরও পড়ুনঃ লাগাম ছাড়া বিদ্যুৎ বিল! সরকারি কোষাগারের ব্যয় কমাতে দক্ষিণ দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতের সব অফিসে বসছে সৌর প্যানেল, জেলা পরিষদের ‘সাশ্রয়ী’ সিদ্ধান্ত
পরীক্ষামূলকভাবে একটি বাগান বানিয়ে সেখানে সবজি চাষ শুরু হয়েছে। সারা বিশ্বের কাছে ডুবন্ত দ্বীপের পরিচিতি কাটিয়ে উন্নয়নের নিরিখে পরিচিত হয়ে ওঠার স্বপ্ন দেখছে রাজ্যের ক্ষুদ্রতম এই পঞ্চায়েত। এখানে প্রথম লাগানো হবে লংকা, পেঁয়াজ-সহ বিভিন্ন গাছ। এই মাটিতে প্রোবায়োটিক ব্যবহার করা হয়েছে। এখন কেমন ফলন হয় সেদিকেই তাকিয়ে কৃষকরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বন্ধুর নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে কুকীর্তি! প্রতিবাদ করায় নৃশংসভাবে মরতে হল সদ্য মাধ্যমিক দেওয়া ছাত্রকে, মালদহে চাঞ্চল্য
গ্রাম পঞ্চায়েতের প্রধান আম্বিয়া খাতুন বিবি জানিয়েছেন, “আমরা এক চাষির জমিতে পরীক্ষমূলকভাবে এই চাষ করেছি। প্রোবায়োটিক ব্যবহারের ফলে গাছের বৃদ্ধি নজরে এসেছে। ভবিষ্যতে ধান, পান-সহ অন্যান্য চাষেও প্রোবায়োটিক ব্যবহারের উদ্যোগ নেব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই চাষের সাফল্যের উপর নির্ভর করে সাগরের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। যার ফলে খুশি সকলেই। আগামী দিনে এই চাষে সাফল্য আসবেই বলে খুশি উদ্যোক্তারা।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 25, 2026 6:26 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sundarban News: ডুবন্ত দ্বীপে নতুন আশার আলো! সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপে কৃষিকাজের সম্ভবনা, সাগরের অর্থনৈতিক অবস্থায় আমূল পরিবর্তনের ইঙ্গিত









