জানা গিয়েছে, নতুনগ্রাম থেকে কালনার হাঁসপুকুর এলাকায় একটি বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বরযাত্রীদের ওই গাড়ি। সামনেই ছিল বরের গাড়ি। ঠিক সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি লরি মারুতি গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে যায়।সেই মধ্যেই আর একটি লরি ওই মারুতি গাড়িটিকে ফের ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে বিয়ে বাড়ির আনন্দ বদলে যায় আতঙ্কে। পর পর দু’টি লরির ধাক্কায় মারুতি গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা চারজন যাত্রী ছিটকে পড়েন রাস্তায়।
advertisement
আরও পড়ুনঃ বসিরহাটে শিয়ালের তাণ্ডব, মানুষ দেখলেই তেড়ে কামড়! শিশু-সহ আক্রান্ত ১০, মুরগির টোপে খাঁচাবন্দি
এই দুর্ঘটনায় আহত হন সাদ্দাম হোসেন শেখ, লাল্টু শেখ, কিসমত শেখ ও মোস্তফা শেখ। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে খবর দেওয়া হয় পুলিশ ও অ্যাম্বুল্যান্সে। আহত চারজনকেই মঙ্গলবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হঠাৎ এই ভয়াবহ দুর্ঘটনায় কিছুক্ষণের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিয়ের আনন্দের মুহূর্তে এমন দুর্ঘটনায় স্তম্ভিত বরযাত্রীদের আত্মীয়স্বজনেরা। ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ।






