advertisement

Jackal Fear: বসিরহাটে শিয়ালের তাণ্ডব, মানুষ দেখলেই তেড়ে কামড়! শিশু-সহ আক্রান্ত ১০, মুরগির টোপে খাঁচাবন্দি

Last Updated:
Basirhat Jackal Fear: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে শিয়ালের আতঙ্ক। মানুষ দেখলেই তেড়ে কামড়াতে যাচ্ছে। শিয়ালের আক্রমণে শিশু ও মহিলা-সহ অন্তত ১০-১২ জন আহত।
1/6
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের বাইলপুর ঘোষপাড়া এলাকায় শিয়ালের আক্রমণে শিশু ও মহিলা-সহ অন্তত ১০-১২ জন আহত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আকস্মিক এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং বহু মানুষ ঘরের বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)

2/6
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই একটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে এবং সামনে যাকেই পাচ্ছে তাকে আক্রমণ করতে শুরু করে। এতে শিশু ও মহিলা-সহ একাধিক গ্রামবাসী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

3/6
গ্রামবাসীদের দাবি, গত কয়েকদিন ধরেই এলাকায় শিয়ালের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। দিনে দুপুরে দলবদ্ধভাবে শিয়াল গ্রামে ঘোরাফেরা করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আতঙ্কে কাঁটা গ্রামবাসী।

4/6
ঘটনার খবর পেয়ে বনদফতরকে জানানো হলে তারা দ্রুত এলাকায় পৌঁছে শিয়াল ধরার উদ্যোগ নেয়। বন দফতরের পক্ষ থেকে একটি খাঁচা পাতা হয় এবং পরে সেই খাঁচাতেই আক্রমণকারী শিয়ালটি ধরা পড়ে বলে জানা গিয়েছে।

5/6
তবে এলাকাবাসীদের আশঙ্কা, এলাকায় আরও শিয়াল থাকতে পারে এবং ভবিষ্যতে আবারও এমন ঘটনা ঘটতে পারে। তাই নিয়মিত নজরদারি ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

6/6
এদিকে প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।