জল সংরক্ষণে জন্য ১ এবং ৫ নম্বর ওয়ার্ডে আরও দু’টি ওভারহেড ট্যাংক তৈরি করা হবে। তিনটি ট্যাংক আগে থেকেই রয়েছে এই পুর এলাকায়। ডায়মন্ড হারবারের নদী থেকে এতদিন পরিশ্রুত পানীয় জল পাইপলাইনে সরবরাহ করা হয়েছে পুরসভায়।
advertisement
এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার পুরসভায় পৌঁছবে অম্রুত প্রকল্পের জল। ডোঙারিয়া থেকে যে জল আসবে তা প্রথম পর্যায়ে ৮ হাজার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। চলতি বছরের মধ্যেই যাতে এই লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, সেই অনুসারে কাজ করতে বলা হয়েছে।
পুরসভা এলাকায় যত প্লাস্টিকের পাইপ বসানো রয়েছে, সব পরিবর্তন করে লোহার পাইপ লাগানো হবে।
এই প্রকল্প নিয়ে ডায়মন্ড হারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস জানিয়েছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে এই প্রকল্পটি চালু হচ্ছে। প্রথম ধাপে প্রায় আট হাজার বাড়িতে জল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডায়মন্ড হারবারের পাশে দিয়ে বইছে হুগলি নদী। কিন্তু এই নদীর কুলপি এবং ডায়মন্ড হারবারের দিকের অংশের জলে লবনাক্ততা ভাব বেশি। বর্তমানে এখান থেকেই জল পরিশ্রুত করে তা সরবরাহ করা হয়। তবে ডোঙারিয়ায় অম্রুত প্রকল্পের জল আসলে সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন সকলেই। দ্রুত এই জল ডায়মন্ড হারবার পুরসভার বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে।






