advertisement

Street Library: বিদেশের ধাঁচে বহরমপুরে স্ট্রিট লাইব্রেরি! ফ্রিতে যতক্ষণ খুশি পড়ুন বই, মোবাইলমুখী সমাজকে বইমুখো করতে ব্যতিক্রমী প্রয়াস

Last Updated:

Murshidabad Street Library: বহরমপুরের চৌতারায় রয়েছে বিদেশের ধাঁচে ছোট্ট একটি স্ট্রিট লাইব্রেরি। ২৪ ঘণ্টা খোলা। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে কিংবা সন্ধ্যায় আড্ডা দিতে এসে বই পড়েন পাঠকরা।

+
মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ স্ট্রিট লাইব্রেরি

বহরমপুর, কৌশিক অধিকারী: বহরমপুর শহরে এবার ছোট্ট একটা লাইব্রেরি। তাও রাস্তার উপরেই। পাশেই চায়ের দোকান, আর তার পাশেই ব্যারাক স্কোয়ার। বহরমপুরে ব্যারাক স্কোয়ারের পাশে চৌতারায় এই স্ট্রিট লাইব্রেরিতে গরম পড়তেই সন্ধ্যা হলেই এখন পাঠকদের ভিড় থাকছে চোখে পড়ার মতো। অল্প বই থাকলেও সন্ধ্যার আড্ডা দিতে এসে স্ট্রিট লাইব্রেরিতে বই পড়ছেন পাঠকরা।
ডিজিটাল যুগে এখন মোবাইল এবং ইন্টারনেট মানুষের বেশিরভাগ সময় দখল করে নিচ্ছে। যুব সমাজের মধ্যে বই পড়ার আগ্রহ দিন দিন কমছে বলেও দাবি অনেকের। এখন শহর বা গ্রামাঞ্চলের বেশিরভাগ লাইব্রেরিগুলিতে উপন্যাস, গল্প, কবিতা শিশু সাহিত্যের বইগুলোতে ধুলোর পাহাড় জমছে। তবে ব্যতিক্রম দেখা গেল বহরমপুরে।
আরও পড়ুনঃ ফেলে দেওয়া জিনিস দিয়েই নতুন আবিষ্কার! অষ্টম পাস দর্জি বানালেন ইঞ্জিন চালিত স্কেটিং, গড়গড় করে ছুটছে, তাজ্জব সকলে
মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের চৌতারায় কয়েকজন শিক্ষা অনুরাগীদের উদ্যোগে কয়েক বছর আগে চালু হওয়া অভিনব এই লাইব্রেরি। যেখানে আপাতত ৩০টি বই রয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে জীবনানন্দ দাশ, যেকোনও লেখকের বই সারা দিনের যেকোনও  সময় পাঠক এসে বসে পড়তে পারেন। রয়েছে শিশু পাঠ্যের বেশ কিছু বইও।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিস্কুট খেয়ে মৃত্যুর মুখে! খাদ্যনালীতে তার আটকে কেলেঙ্কারি, বর্ধমান মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে ব্যক্তির প্রাণরক্ষা
তবে শত প্রতিকূলতা থাকলেও  মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে সাধারণ পাঠকদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নেওয়া হয় ব্যতিক্রমী উদ্যোগ। কিছু বইপ্রেমী মানুষের তরফ থেকে শহরের প্রাণকেন্দ্র ব্যারাক স্কোয়ার মাঠের কাছে চালু হয় একটি ‘স্ট্রিট লাইব্রেরি’। অস্ট্রেলিয়া বা ইউরোপের বিভিন্ন দেশের শহরগুলিতে ‘স্ট্রিট লাইব্রেরি’ জনপ্রিয় হলেও ভারতে এখনও তেমনভাবে প্রচলন নেই। যদিও গরম পড়তেই আড্ডার সঙ্গে স্ট্রিট লাইব্রেরি থেকে বই পড়ছেন পাঠকরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সকাল থেকে সন্ধ্যা বহরমপুরের চৌতারায় হাজার হাজার মানুষের আনাগোনা চলে। এখানেই বসে গল্প করেন প্রাতঃভ্রমণকারীরা। এখানেই জিরিয়ে নেন গ্রাম থেকে শহরে আসা মানুষ। সেই চৌতারায় বই পড়ার সুযোগ পেয়ে আনন্দিত বই রসিকেরাও। এই লাইব্রেরির অন্যতম উদ্যোক্তা অর্ধেন্দু বিশ্বাস পেশায় শিক্ষক। রাস্তার মোড়ে, আড্ডার জায়গায় তৈরি করছেন এই স্ট্রিট লাইব্রেরি। বহরমপুরের চৌতারায় এক টুকরো এই লাইব্রেরিতে রয়েছে ৩০টি বই। এই লাইব্রেরি চব্বিশ ঘণ্টাই খোলা থাকে। যে কেউ এসে বই পড়তে পারেন। দিতে হয় না কোন চাঁদা বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Street Library: বিদেশের ধাঁচে বহরমপুরে স্ট্রিট লাইব্রেরি! ফ্রিতে যতক্ষণ খুশি পড়ুন বই, মোবাইলমুখী সমাজকে বইমুখো করতে ব্যতিক্রমী প্রয়াস
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement