advertisement

Murshidabad News: ফেলে দেওয়া জিনিস দিয়েই নতুন আবিষ্কার! অষ্টম পাস দর্জি বানালেন ইঞ্জিন চালিত স্কেটিং, গড়গড় করে ছুটছে, তাজ্জব সকলে  

Last Updated:

Murshidabad News: ফেলে দেওয়া জিনিস থেকে নতুন আবিষ্কার। মুর্শিদাবাদের অষ্টম শ্রেণি পাস যুবক বানিয়ে ফেললেন ইঞ্জিন চালিত স্কেটিং। পেশায় দর্জির এমন চমকপ্রদ আবিষ্কারে তাজ্জব এলাকাবাসী।

+
ফেলে

ফেলে দেওয়া জিনিস দিয়ে বহরমপুরের যুবক বানালেন ইঞ্জিন চালিত স্কেটিং 

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: পড়াশোনার গন্ডি পেরিয়েছেন মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত। এবার সেই মেধাতেই বানিয়ে ফেললেন ইঞ্জিন চালিত স্কেটিং। শুধু তাইই নয় এরকম আরও চার রকমের যান বানিয়েছিলেন তিনি। কিন্তু তাতে সফল না হলেও ইঞ্জিন চালিত ভিন্ন ধরনের স্কেটিং বানিয়ে তাক লাগালেন মুর্শিদাবাদের ডোমকলের যুবক ইসমাইল সেখ।
তিনি ডোমকলের শম্ভুনগরের বাসিন্দা। ঠেলাগাড়ির চাকা, সাইকেলের ব্যারিং, হ্যান্ডেল রাইডিং বাইকের, ইঞ্জিন হিসেবে পাম্প মেশিন, হাইড্রোলিক ও ছোটো ছোটো গাড়ির চাকা দিয়ে তৈরি করলেন আস্ত একটি স্কেটিং। যা ছুটছে রাস্তা দিয়ে।
আরও পড়ুনঃ মিড-ডে মিলের মেনুতে আপেল-কলা-তরমুজ! গরমে পড়ুয়াদের হাইড্রেশন জোগাতে পাতে পড়ছে ফলের স্যালাড, মায়াপুরের প্রাথমিক স্কুলে ‘পুষ্টিকর’ প্রয়াস
জানা গিয়েছে, ইসমাইল সেখ এলাকার হাইস্কুলে অষ্টম শ্রেণি পাশ করে নবম শ্রেণিতে ভর্তি হয়ে আর পড়াশোনা করেননি। এরপর তার বাবা ভর্তি করে দিয়েছিলেন মাদ্রাসায়। কিন্তু পড়াশুনায় মনোনিবেশ না করলেও ছোটো থেকেই নানান জিনিস বানানোর সাধ থাকায় সেখান থেকেও ফিরতে হয়। তখন কাজ শেখা শুরু দর্জির। বর্তমানে দর্জির কাজ করেই রোজগার তার একমাত্র পথ। কিন্তু পুরনো নেশা ছাড়তে না পেরেই প্রথমে একটি স্কেটিং কেনেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিস্কুট খেয়ে মৃত্যুর মুখে! খাদ্যনালীতে তার আটকে কেলেঙ্কারি, বর্ধমান মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে ব্যক্তির প্রাণরক্ষা
তারপর রাস্তার উপরেই শুরু হয় তা চালানো শেখা। ধীরে ধীরে শেখার পাশাপাশি ইঞ্জিন সেট করেন স্কেটিংয়ের মধ্যেই। শুধু তাইই নয়, এরকম আরও নানা জিনিস বানান তিনি। কিন্তু এবার বড় ধরনের কিছু বানানোর আগ্রহ প্রকাশ করে ইঞ্জিন চালিত স্কেটিং বানিয়ে ফেলেন। তাতে এখনও কিছু কাজ বাকি রয়েছে বলে জানা গিয়েছে। তবে ওই স্কেটিং নিয়েই রাস্তায় ছোটেন ইসমাইল। এলাকার আশপাশ ঘুরে বেড়ায়। আর তা দেখেই স্থানীয়রা উৎসাহ দেন তাকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইঞ্জিন চালিত স্কেটিংয়ে ঠেলাগাড়ির চাকা, সাইকেলের ব্যারিং, হ্যান্ডেল রাইডিং বাইক, ইঞ্জিন হিসেবে পাম্প মেশিন, হাইড্রোলিক ও ছোটো ছোটো গাড়ির ব্যবহার করেছেন তিনি। বাদ পড়ে যাওয়া জিনিস থেকে সংগ্রহ করে বানিয়ে ফেলেন আস্ত একটি চমকপ্রদ ইঞ্জিন চালিত স্কেটিং। ইসমাইল জানিয়েছে, ভবিষ্যৎতে আরও নানান রকমের জিনিস বানাবেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ফেলে দেওয়া জিনিস দিয়েই নতুন আবিষ্কার! অষ্টম পাস দর্জি বানালেন ইঞ্জিন চালিত স্কেটিং, গড়গড় করে ছুটছে, তাজ্জব সকলে  
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement