IPL 2026: আরও লম্বা হবে আইপিএল, কাটছাঁট হবে ভারতে ম্যাচ! ২০২৭ থেকেই বিরাট পরিবর্তন ভারতীয় ক্রিকেটে?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
IPL 2026: আরও লম্বা হতে পারে আইপিএল, এর জেরে কমতে পারে দেশের হয়ে ক্রিকেট। এমনই জানালেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল। ২০২৭ সাল থেকেই বড় পরিবর্তনের সম্ভাবনা।
আরও লম্বা হতে পারে আইপিএল, এমনই জানালেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল। ২০২৭ সাল পর্যন্ত বর্তমান পদ্ধতিতে চলার কথা, তারপরে Indian Premier League-এর উইন্ডো বাড়ানো এবং ম্যাচ সংখ্যা ৭৪ থেকে বাড়িয়ে ৯৪ করার বিষয়ে আলোচনা শুরু হবে। ২০২২ সালে দুইটি নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ হওয়ার পর থেকে, আর আন্তর্জাতিক ক্যালেন্ডার ঠাসা থাকায়, এখনো প্রতিটি IPL দল লিগ পর্বে অন্য সব দলের সঙ্গে দুইবার করে খেলে না। তবে, ২০২৭ সালের পর এই বিষয়টা বদলাতে পারে।
advertisement
ধুমাল জানিয়েছেন, কিছু দ্বিপাক্ষিক সিরিজে আগ্রহ কমে যাচ্ছে, যার ফলে অনেক ক্রিকেট খেলিয়ে দেশ নিজেদের টি২০ লিগ শুরু করছে। তিনি আরও বলেন, “যদি এই ট্রেন্ড চলে, তাহলে প্রতিটি দেশ কম দ্বিপাক্ষিক সিরিজ চাইবে, বা এমন দ্বিপাক্ষিক সিরিজ চাইবে যা তাদের জন্য আর্থিকভাবে লাভজনক, তখন IPL-এর উইন্ডো বড় করার সুযোগ থাকবে। আমরা সব দেশ আর সহকর্মীদের সঙ্গে আরও আলোচনা করতে চাই। যদি সেটা হয়, তাহলে সবার জন্যই ভালো হবে।”
advertisement
advertisement
আইপিএল চেয়ারম্যান সেই সঙ্গে বলেন, “২০২৭-এর পরের পরিকল্পনা হলে আমরা আলোচনা করব। IPL শুধু ভারত আর ভারতীয় খেলোয়াড়দের জন্য নয়; এটা পুরো বিশ্ব ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। তাই সব খেলোয়াড়ই আরও বেশি চাইবে। আশা করি, পরের চক্রের সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা বড় উইন্ডো বার করতে পারব, যাতে ৭৪-এর বেশি ম্যাচ করা যায়।”
advertisement
তবে আইপিএল বাড়ানো কী ভাবে সম্ভব? এই নিয়ে তিনি বলেন, “বিভিন্ন সম্ভাবনা আছে। একটা হলো কিছু দ্বিপাক্ষিক সিরিজ কমানো। আর একটা হল অন্য কোথাও উইন্ডো বের করা। যদি আমরা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে কিছু উইন্ডো পাই, যখন English season শেষ হয় আর Australian season শুরু হয়নি, তখন যদি কয়েকটা দিন পাওয়া যায়, তখন বাড়ানো যেতে পারে। সব সম্ভাবনা নিয়ে কাজ করা যাবে, আর যেটা সবার জন্য ভালো হবে, সেটাই করা হবে”।






