Rahul Arunaday Banerjee: 'জাস্টিস ফর রাহুল', টলিপাড়ার মিছিলে সামিল ইম্পা, রাহুলের মৃত্যুর ন্যায় বিচার চেয়ে যা জানালেন সভাপতি পিয়া সেনগুপ্ত...
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Rahul Arunaday Banerjee: টলিউডে উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান। পরিচালক, শিল্পীরা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে পোস্টার ভাগ করে নিয়ে পথে নামার জন্য আহ্বান জানিয়েছেন সকলকে। এবার সেই মিছিলে অংশ নিতে আবেদন জানালেন ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত।
কলকাতা: টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রুপোলি জগতে বিদ্রোহের আগুন। আউটডোরে শ্যুটিংয়ে একজন অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? দিন চারেক ধরেই এমন প্রশ্নে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া।
এবার টলিউডে উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান। সূত্রের খবর, আগামী ৪ তারিখ, শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে সেলেবপাড়ার সিংহভাগ তারকারা এই মিছিলে যোগ দেবেন। ইতিমধ্যেই পরিচালক, শিল্পীরা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে পোস্টার ভাগ করে নিয়ে পথে নামার জন্য আহ্বান জানিয়েছেন সকলকে। সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান। এবার সেই মিছিলে অংশ নিতে আবেদন জানালেন ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন-তীব্র শোক নিয়ে সকলকে জানাচ্ছি, আমাদের সকলের প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একটি শুটিং করতে গিয়ে ২৯ মার্চ প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুর ন্যায় বিচার চেয়ে নাগরিক সমাজ একটি মিছিলে অংশগ্রহণ করার জন্য ডাক দিয়েছে। আগামী শনিবার, বিকেল চারটের সময়ে, টেকনিশিয়ান্স স্টুডিও থেকে মিছিল হবে।
advertisement

ইমপা-র সদস্যরা বহু বছর ধরে রাহুলের সঙ্গে বিভিন্ন কাজে সঙ্গী ছিলেন। সেই কারণেই আমরা এই মিছিলের অংশ হয়ে রাহুলের মৃত্যুর ন্যায় বিচার চাইতে প্রস্তুত। ইমপা-র তরফে রাহুলের অনুরাগীদের কাছেও আমাদের আবেদন রইল, এই মিছিলে যোগ দেওয়ার জন্য।
আরও পড়ুন-হাতে মাত্র ১২ দিন…! পয়লা বৈশাখ থেকে ভয়ঙ্কর দুঃসময় শুরু, সূর্যের গোচরে কপাল পুড়বে ৪ রাশির, বিরাট আর্থিক ক্ষতি-স্বাস্থ্যহানি
জানা গিয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার-সহ আরও অনেকে এই মিছিলে হাঁটতে পারেন।
advertisement
তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত রবিবার বিকেলে তালসারির সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। পরে উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে । আপাতত সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হচ্ছে কাঁথি মহকুমা হাসপাতালে। মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2026 3:56 PM IST










