advertisement

এসআইআর বিরোধী আন্দোলনে ১৯টি মামলা... মালদহেই রুজু ১৯টি, ভোটের আগে উত্তপ্ত জেলা

Last Updated:

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন মোফাক্কেরুলের নামে বৃহস্পতিবারই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তার পর থেকে পুলিশ তাঁকে বিভিন্ন জায়গায় খুঁজেছে। বৃহস্পতিবার মোফাক্কেরুলকে একাধিক বার ফোন করা হলেও তিনি ধরেননি। জবাব দেননি মোবাইল-বার্তারও। তবে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার হওয়ার সমাজমাধ্যমে একটি পোস্ট করে মোফাক্কেরুল লিখেছেন, ‘ভাল থাকুন আপনারা’।

কী ঘটল জেলায়-জেলায়
কী ঘটল জেলায়-জেলায়
মালদহে এসআইআর বিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত ১৯টি মামলা রুজু হয়েছে। গ্রেফতার হয়েছেন ৩৩ জন। মোথাবাড়ি ও সুজাপুরে হিংসা ছড়ানোর ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে বাগডোগরা এয়ারপোর্ট থেকে সিআইডির সাহায্যে গ্রেফতার করা হয়েছে আইনজীবী মোফাক্কেরূল ইসলামকে। উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা এই মোফাক্কেরুল। তার বিরুদ্ধে কালিয়াচক থানায় ইতিমধ্যেই তিনটি মামলা রুজু হয়েছে। শিলিগুড়ি হয়ে ব্যাঙ্গালুরু যাওয়ার ছক ছিল। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে আকরামুল বাগানি নামে আরও একজনকে। ঘৃতদের বাগডোগরা থেকে আনা হচ্ছে মালদহে।
advertisement
মালদহের মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখা ও বিক্ষোভের ঘটনায় এ বার অবশেষে পুলিশের জালে মালদহের ‘মাস্টারমাইন্ড’ মোফাক্কেরুল ইসলাম। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মোফাক্কেরুল ইসলামকে। দাবি নির্বাচন কমিশনের। দাবি, পেশায় আইনজীবী মোফাক্কেরুল পালানোর চেষ্টা করছিলেন। সেই সময় তাঁকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। বুধবার রাতে এই AIMIM নেতাকে দেখা গিয়েছিল মালদহের কালিয়াচকের ২ ব্লকের অফিসের বাইরে জোটবদ্ধ জনতার সামনে ভাষণ দিতে। একটি গাড়ির বনেটে উঠে তিনি যে ভাষণ দিচ্ছিলেন। যেটি উস্কানিমূলক ছিল বলেই মত অধিকাংশের। এই উস্কানির জেরেই বিক্ষুব্ধ মানুষ ৭ বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও করেছিলেন বলে অভিযোগ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
এসআইআর বিরোধী আন্দোলনে ১৯টি মামলা... মালদহেই রুজু ১৯টি, ভোটের আগে উত্তপ্ত জেলা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement