advertisement

Nadia News: মিড-ডে মিলের মেনুতে আপেল-কলা-তরমুজ! গরমে পড়ুয়াদের হাইড্রেশন জোগাতে পাতে পড়ছে ফলের স্যালাড, মায়াপুরের প্রাথমিক স্কুলে 'পুষ্টিকর' প্রয়াস

Last Updated:
Nadia News: মিড-ডে মিলের মেনুতে আপেল-কলা-তরমুজ-আঙুর। গরমে খুদে পড়ুয়াদের পুষ্টি ও হাইড্রেশনের দিকে বিশেষ নজর। মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের সঙ্গে দেওয়া হচ্ছে ফলের স্যালাড।
1/6
ইতিমধ্যেই রাজ্যজুড়ে গরমের তীব্রতা বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে ছোট ছোট ছাত্রছাত্রীদের সুস্থতা ও শরীর হাইড্রেট রাখার কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল নদিয়ার মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। মিড ডে মিলের মেনুতে এবার যুক্ত হয়েছে রকমারি ফলের স্যালাড। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)

2/6
বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। বিদ্যালয় সূত্রে জানা যায়, গরমের সময় শিশুদের শরীরে পানীয়ের ঘাটতি তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই পুষ্টিগুণে ভরপুর এবং শরীরকে সতেজ রাখার জন্য বিভিন্ন ধরনের ফল যেমন কলা, আপেল, পেঁপে, তরমুজ-সহ একাধিক মৌসুমি ফল দিয়ে স্কুলে তৈরি করা হচ্ছে ফ্রুট স্যালাড।

3/6
মিড ডে মিলের সঙ্গে এই ফল পরিবেশন করা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ জানান, ছোটদের শারীরিক সুস্থতা ও পুষ্টির বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গরমের সময় যাতে ছাত্রছাত্রীরা ক্লান্ত বা অসুস্থ হয়ে না পড়ে, সেই লক্ষ্যেই মিড ডে মিলের পাশাপাশি ফল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

4/6
এর ফলে পড়ুয়ারা যেমন পুষ্টিকর খাবার পাচ্ছে, তেমনি শরীরও থাকছে সতেজ। উল্লেখ্য, এর আগেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং পুষ্টির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষকরা।

5/6
বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। তাদের মতে, গরমের দিনে শিশুদের জন্য ফল অত্যন্ত উপকারী। স্কুলে এমন পুষ্টিকর খাবার দেওয়া হলে শিশুদের শারীর ও মস্তিস্কের বিকাশ আরও ভালভাবে সম্ভব হবে।

6/6
সব মিলিয়ে গরমের মরশুমে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে।