KKR : কেকেআর কি ছিটকে যাবে আইপিএল থেকে? পর পর হার, পয়েন্ট টেবিলে এখন এক নম্বরে কোন দল, দেখে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
KKR : পর পর দুটো ম্যাচ হারল কেকেআর। আরেকটা ম্যাচ হারলে কলকাতার দল আইপিএল ২০২৬-এ বড়সড় চাপের মুখে পড়ে যেতে পারে।
কলকাতা : আইপিএল ২০২৬-এ প্রতিটা দল তাদের প্রথম ম্যাচ খেলে ফেলল। ইডেনে কলকাতা নাইট রাইডার্স হারল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। শুরু থেকেই দাপট নিয়ে না খেলতে পারলে আইপিএলের মতো টুর্নামেন্টে টিকে থাকা যে কোনও দলের পক্ষে মুশকিল।
কেকেআর পর পর দুটি ম্যাচে হেরে বেশ চাপে পড়ে গিয়েছে। প্রথমে মুম্বইতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে, তার পর ঘরের মাঠে সানরাইজার্সের কাছে হারল নাইটরা। এবার দেখে নেওয়া যাক আইপিএল ২০২৬-এর ৬টা ম্যাচের পর কোন দল পয়েন্ট টেবিলে কোন অবস্থানে রয়েছে?
ইডেনে গত ম্যাচে KKR-কে হারিয়ে সানরাইজ়ার্স হায়দরাবাদ মরশুমের প্রথম জয়ের স্বাদ পেল। প্রথম ম্যাচে হারের পর তারা পয়েন্ট তালিকায় খাতা খুলতে পারল।
advertisement
advertisement
প্রথম ম্যাচে আরসিবির কাছে হারে হায়দরাবাদ। পরের ম্যাচেই সানরাইডার্স কেকেআরকে হারিয়ে জয়ের সরণীতে চলে এল। আপাতত রাজস্থান রয়্যালস ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে। আরসিবি ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তিনে দিল্লি ক্যাপিটালস, চারে মুম্বই ইন্ডিয়ান্স, পাঁচে পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ।
আপাতত প্রতিটা দলের ঝুলিতেই রয়েছে ২ পয়েন্ট করে। নেট রান রেটের বিচারে একই পয়েন্ট পেয়েও কোনও দল আগে বা পরে রয়েছে। চারটি দল এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি। গুজরাত টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস এখনও কোনও পয়েন্ট পায়নি।
advertisement
আরও পড়ুন- বরুণকে নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন রাহানে! প্রাক্তন তারকা কাঠগড়ায় দাঁড় করালেন কেকেআর অধিনায়ককে
কেকেআর বাদে বাকি দলগুলো এখনও পর্যন্ত মাত্র একটি করে ম্যাচ খেলেছে। বেশি ম্যাচ খেলে কেকেআর এখনও খাতা খুলতে পারেনি। এর পর কেকেআর যদি আর একটা ম্যাচ হারে তা হলে বড়সড় চাপের মুখে পড়বে তারা। উল্লেখ্য, কলকাতার রান রেট এখন নেগেটিভে রয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2026 4:41 PM IST










