TRENDING:

West Medinipur News: রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে দ্বারোদ্ঘাটন! জীর্ণতা কাটিয়ে এসি-উন্নত সাউন্ডে সজ্জিত হবে মেদিনীপুরের ঐতিহাসিক প্রেক্ষাগৃহ, মুখ্যমন্ত্রীর বরাদ্দ ৮০ লক্ষ

Last Updated:

West Medinipur News: মেদিনীপুর শহরের ঐতিহাসিক বিদ্যাসাগর হলের সংস্কার ও আধুনিকীকরণের জন্য ৮০ লক্ষ টাকা বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাগৃহের দ্বারোদ্ঘাটন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: মেদিনীপুর জুড়ে বয়ে চলেছে ইতিহাস। সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় ধুলো জমলেও মেদিনীপুর শহরে একাধিক স্থাপত্য মনে করিয়ে দেয় এককালের রবীন্দ্রনাথ কিংবা সর্বপল্লী রাধাকৃষ্ণণের স্মৃতি। মেদিনীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের দ্বারোদ্ঘাটনে এসেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের হাত ধরে। পুরনো দেওয়াল, বিভিন্ন ধরনের ছবি, পুরনো দিনের সেই ফ্যান এখনও ইতিহাসের নিরব সাক্ষী। মেদিনীপুরের বুকে প্রাচীন এই অডিটোরিয়াম বয়ে নিয়ে চলেছে সুদীর্ঘ ইতিহাসকে।
advertisement

তবে এবার সেই অডিটোরিয়ামকে সাজিয়ে তোলার উদ্যোগ নিল প্রশাসন। অতীতকে সঙ্গে রেখে নতুনভাবে সাজিয়ে তোলা হবে এই ইনডোর অডিটোরিয়াম। স্বাভাবিকভাবে খুশি সাংস্কৃতিক মহল। মেদিনীপুর শহরের ঐতিহাসিক এই প্রেক্ষাগৃহের সংস্কার ও আধুনিকীকরণের জন্য ৮০ লক্ষ টাকা বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত সেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা।

advertisement

আরও পড়ুনঃ রেলওয়ে আন্ডারপাসে বেপরোয়া বাইকের ধাক্কা! বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, জিয়াগঞ্জে ২ বন্ধুর আকস্মিক মৃত্যুতে কান্নার রোল

ইতিহাসের পাতায় আজও জ্বলজ্বল করে ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর এই প্রেক্ষাগৃহের (১৩৪৬ বঙ্গাব্দের ৩০ অগ্রহায়ণ) দ্বারোদ্ঘাটন করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার এক বছর আগে (১৯৩৮-এর ১০ সেপ্টেম্বর) এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় সর্বপল্লি রাধাকৃষ্ণণের হাত ধরে। স্বাভাবিকভাবে বিদ্যাসাগর স্মৃতি মন্দির বা বিদ্যাসাগর হলে বয়ে চলেছে সুদীর্ঘ ইতিহাস। খুব অল্প খরচে বর্তমানে এই হলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংস্থা।

advertisement

View More

আরও পড়ুনঃ ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে ঝলসে গেলেন অস্থায়ী বিদ্যুৎকর্মী, নিউ ফরাক্কায় ১২ নম্বর জাতীয় সড়কে শোরগোল

শহরবাসীর কাছে তো বটেই, সমগ্র জেলার মানুষের কাছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির গর্বের। অথচ এখন কোথাও দেওয়ালে ফাটল, কোথাও আবার ছাদ চুঁইয়ে জল পড়ে। ভাঙাচোরা সিঁড়ি। প্রায় অচল সাউন্ড সিস্টেম। পুরেনো দিনের চেয়ার ও পাখা এখনও প্রেক্ষাগৃহে রয়েছে। দীর্ঘদিন ধরেই শহরের সংস্কৃতিমনস্ক মানুষজন এবং বিভিন্ন সংগঠন ঐতিহ্যমণ্ডিত এই প্রেক্ষাগৃহের সংস্কার ও আধুনিকীকরণের দাবি তুলে আসছিলেন। অবশেষে সেই সমস্যার সমাধান করলেন রাজ্য সরকার। সাজিয়ে তোলা হচ্ছে প্রেক্ষাগৃহ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কয়েক মাস আগে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন। সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাসাগর হলের সংস্কার ও আধুনিকীকরণের জন্য ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থে প্রেক্ষাগৃহের আধুনিকীকরণের কাজ হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেদিনীপুরবাসীর জন্য সুখবর! নতুন রূপে সেজে উঠছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির, বরাদ্দ ৮০ লক্ষ
আরও দেখুন

শীতাতপ নিয়ন্ত্রিত হবে এই প্রেক্ষাগৃহ। সাউন্ড সিস্টেম উন্নত করা হবে। বদল করা হবে সমস্ত চেয়ার। সেই সঙ্গেই প্রেক্ষাগৃহের বাইরের ও ভিতরের দেওয়াল জুড়ে অখণ্ড মেদিনীপুরের ইতিহাস ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে। মেদিনীপুরের বীর বিপ্লবীদের ছবি ও সংক্ষিপ্ত জীবনকাহিনীও তুলে ধরা হবে ছবির মাধ্যমে। স্বাভাবিকভাবে আধুনিকীকরণের ফলে একদিকে যেমন মেদিনীপুরের সংস্কৃতি চর্চার মান বাড়বে তেমনই খুব কম খরচে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে এই হলে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে দ্বারোদ্ঘাটন! জীর্ণতা কাটিয়ে এসি-উন্নত সাউন্ডে সজ্জিত হবে মেদিনীপুরের ঐতিহাসিক প্রেক্ষাগৃহ, মুখ্যমন্ত্রীর বরাদ্দ ৮০ লক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল