Agriculture News: এই চাষেই জমিতে কমছে নুনের ভাগ! সুন্দরবনে ফলছে কাপাস তুলো
- Reported by:Suman Saha
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
সুন্দরবনের লবণাক্ত মাটিতে চাষাবাদ করা দীর্ঘদিন ধরেই বড় চ্যালেঞ্জ। তবে সম্প্রতি কাপাস তুলো চাষ সেই সমস্যার আংশিক সমাধান হিসেবে সামনে আসছে, যা কৃষকদের নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনা : সুন্দরবনের বিস্তীর্ণ নোনা জমিতে দীর্ঘদিন ধরেই ফসল ফলানো ছিল অত্যন্ত কষ্টসাধ্য। নোনা জলের প্রভাবে ধান ও অন্যান্য শস্যের উৎপাদন ব্যাহত হচ্ছিল। সেই সমস্যার সমাধানে এবার নতুন পথের সন্ধান পেলেন সুন্দরবনের কৃষকেরা। নীমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় জেলার প্রায় তিন হাজার বিঘে নোনা জমিতে শুরু হয়েছে কাপাস তুলোর চাষ।বিশেষ প্রজাতির এই তুলো নোনা জমিতে তুলনামূলকভাবে ভালো ফলন দিচ্ছে।
কৃষি বিশেষজ্ঞদের মতে, এই চাষের ফলে একদিকে যেমন জমির লবণের পরিমাণ ধীরে ধীরে কমছে, তেমনই কৃষকের আয়ও বাড়ছে। আরও আশার কথা, উৎপাদিত তুলো কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে নিচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া। এতে মধ্যস্বত্বভোগীর ঝামেলা ছাড়াই ন্যায্য দাম পাচ্ছেন চাষিরা। নতুন এই চাষ পদ্ধতিতে খুশি সুন্দরবনের কৃষক সমাজ।
advertisement
advertisement
নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় কৃষি বিশেষজ্ঞদের মত নিয়ে, নোনা জমিতে কার্যত কার্পাস তুলো ফলন করে লাভের মুখ দেখছে কৃষকেরা। আগামী দিনে সুন্দরবনের প্রান্তিক এলাকার কৃষকদের অর্থনৈতিকভাবে সাবলম্বীন করার জন্য এই কার্পাস তুলো অন্যতম ভূমিকা পালন করবে বলে মনে করা যাচ্ছে।
advertisement
বিশেষজ্ঞদের মতে। এই চাষের ফলে একদিকে যেমন জমির লবনের পরিমাণ ধীরে ধীরে কমছে তেমনি কৃষকদের আয়ও বৃদ্ধি পাচ্ছে। প্রতিবিঘাতে যদি চাষিরা ৭ থেকে ৮ হাজার টাকা খরচ করে এই চাষের জন্য । চাষ করার পর চাষিরা প্রতি বিঘা প্রতি ১০ থেকে ১২ হাজার টাকা করে উপার্জন করতে পারবে এই কার্পাস তুলো চাষ করে। পরীক্ষামূলকভাবে সুন্দরবন এলাকা ৭০০ থেকে ৮০০ কৃষক এই চাষের সঙ্গে এখন যুক্ত রয়েছে। আগামী দিনে ধীরে ধীরে এই কার্পাস তুলা চাষ ছড়িয়ে পড়বে গোটা সুন্দরবন জুড়ে আশা করা যাচ্ছে। নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে সুন্দরবনের প্রান্তিক এলাকার চাষীদের জীবন জীবিকার আমূল পরিবর্তন ঘটেছে।
advertisement
সুমন সাহা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2026 9:41 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: এই চাষেই জমিতে কমছে নুনের ভাগ! সুন্দরবনে ফলছে কাপাস তুলো








