advertisement

Bike Accident: রেলওয়ে আন্ডারপাসে বেপরোয়া বাইকের ধাক্কা! বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, জিয়াগঞ্জে ২ বন্ধুর আকস্মিক মৃত্যুতে কান্নার রোল

Last Updated:

Murshidabad Bike Accident: বেপরোয়া বাইকের গতির বলি জিয়াগঞ্জের দুই যুবক। কুসুমখোলা থেকে বড় নগর সংলগ্ন এলাকার অন্তর্গত রেলওয়ে আন্ডারপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের।

বাইক দুর্ঘটনা প্রতীকী ছবি
বাইক দুর্ঘটনা প্রতীকী ছবি
মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: বেপরোয়া বাইকের গতির বলি একই গ্রামের দুই যুবক। শুক্রবার ভরসন্ধ্যায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গৌতম মন্ডল (২৫) ও ছোটন ভূমিচ (২৫) নামকের দুই যুবকের। তাদের দু’জনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থানার কুসুমখোলা আদিবাসী গ্রামে।
স্থানীয় সূত্রের খবর, বাইক দুর্ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ কুসুমখোলা থেকে বড় নগর সংলগ্ন এলাকার অন্তর্গত রেলওয়ে আন্ডারপাসে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক প্রবল গতিতে এসে রেলওয়ে আন্ডারপাসের একাংশে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন দু’জন। ধাক্কার তীব্রতা এতই প্রবল ছিল যে বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই মারা যান দুই যুবক।
advertisement
আরও পড়ুনঃ ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে ঝলসে গেলেন অস্থায়ী বিদ্যুৎকর্মী, নিউ ফরাক্কায় ১২ নম্বর জাতীয় সড়কে শোরগোল
দুর্ঘটনার শব্দে পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি এবং নিহত দুই যুবককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কলা বোঝাই পিকআপ ভ্যানে লরির ধাক্কায় মৃত্যু চালকের! আহত আরও ৩, নদিয়ায় অবরুদ্ধ জাতীয় সড়ক
ইতিমধ্যেই দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিয়াগঞ্জ থানার পুলিশ। একই গ্রামের তরতাজা দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে কান্নার রোল নেমেছে নিহতের পরিবার-সহ গোটা কুসুমখলা গ্রাম জুড়ে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bike Accident: রেলওয়ে আন্ডারপাসে বেপরোয়া বাইকের ধাক্কা! বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, জিয়াগঞ্জে ২ বন্ধুর আকস্মিক মৃত্যুতে কান্নার রোল
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement