East Medinipur: খাল সংস্কার করতে গিয়ে ধ্বস! ভেঙে পড়ল বাজারের ৭০ টি দোকান, পূর্ব মেদিনীপুরে বড় কাণ্ড
- Reported by:Sujit Bhowmik
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
East Medinipur: খাল সংস্কার চলাকালীন ধ্বস নেমে ভেঙে পড়ল একাধিক দোকান৷ পূর্ব মেদিনীপুরের তমলুকে সোয়াদিঘি খাল সংস্কার চলাকালীন ঘটেছে এই বিপদ৷
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরে খাল খাল সংস্কার চলাকালীন নামল ধ্বস৷ তমলুকে সোয়াদিঘি খাল সংস্কার চলাকালীন ভেঙে পড়ল বাজারের প্রায় ৭০টি দোকান ঘর। ধ্বসে পড়ছে একের পর এক আরও দোকান ঘর।
পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের রামতারকহাট বাজার এলাকায় সোয়াদিঘি খালের পাড় জুড়ে রয়েছে এইসব দোকান। দীর্ঘদিন পর শুরু হয়েছিল খাল সংস্কারের কাজ। এরপরই আচমকা ধ্বসে পড়ে প্রায় ৬০ থেকে ৭০টি দোকান। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রামতারকহাট বাজার এলাকায়।
advertisement
advertisement
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে সোয়াদিঘি খালের পাড়ে মাটি কাটার কাজ চলছিল। অভিযোগ, ঠিকভাবে মাটি না কেটে, অতিরিক্ত গভীরভাবে খনন করার ফলেই দোকানগুলির পাড়ের মাটি আলগা হয়ে যায়। কদিন ধরেই ছোটখাটো ফাটল দেখা দিচ্ছিল। সেই ফাটল বড় আকার ধারণ করে এবং মুহূর্তের মধ্যেই ভেঙে পড়েছে একাধিক দোকান।
advertisement
দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। তবে দোকানের ভিতরে থাকা সামগ্রীর ক্ষতি হয়েছে। দোকানদারদের অভিযোগ, খাল কাটার কাজটি সঠিক নিয়ম মেনে করা হয়নি। অন্য দিকগুলিতে যতটা গভীরতা মেনে খাল কাটা হয়েছে, এই অংশে তার চেয়ে অনেক বেশি মাটি তোলা হয়েছে। ফলে ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। বাজারের দোকান ভেঙে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় খাল কাটা বন্ধ রাখা হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2026 7:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
East Medinipur: খাল সংস্কার করতে গিয়ে ধ্বস! ভেঙে পড়ল বাজারের ৭০ টি দোকান, পূর্ব মেদিনীপুরে বড় কাণ্ড










