advertisement

তোলা চেয়ে হুমকি, গুলি চালানোর অভিযোগ! ২৬ কেজি গাঁজা-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী... শুরু তদন্ত

Last Updated:

হাবড়া থানার পুলিশ রুদ্রপুর বাজার এলাকা থেকে কমলকৃষ্ণ বিশ্বাস, অভয় পাল ও প্রশান্ত শীলকে ২৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে. বারাসাত আদালতে তাদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে.

২৬ কেজি গাঁজা-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী...
২৬ কেজি গাঁজা-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী...
বারাসত: গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন কমলকৃষ্ণ বিশ্বাস ওরফে সোনা ,অভয় পাল এবং প্রশান্ত শীল ওরফে সায়ন।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আজ ভোরে রুদ্রপুর বাজার এলাকা থেকে তাদের ধরা হয়। একটি বাইকে করে ওই তিন দুষ্কৃতী গাঁজা নিয়ে যাচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। অভিযান চালিয়ে প্রায় ২৬ কেজি গাঁজা-সহ ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করে আটক করা হয়েছে তাদের ব্যবহৃত বাইক। অভিযুক্ত সোনার বিরুদ্ধে তোলা চেয়ে হুমকি এবং এক ব্যবসায়ীর কারখানায় শনিবার রাতে গুলি চালানোর অভিযোগ রয়েছে।
advertisement
ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে রবিবার তোলা হয় বারাসত আদালতে। কোথা থেকে গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল তা যেমন তদন্ত করা হচ্ছে তেমনি গুলির ঘটনারও তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
সম্প্রতি আসানসোলে উদ্ধার হয় ১৮ কেজি গাঁজা, গ্রেফতার ৩ মহিলা। আসানসোল উত্তর থানার  জাহাঙ্গীরী মহল্লা ফাঁড়ির পুলিশ এবং নারকোটেক্স দফতর যৌথ অভিযান চালায় আসানসোল রেল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এক ময়দানে। সেখান থেকে তিনজন মহিলাকে ১৮ কিলো গাঞ্জা-সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। জানা যায়, ধৃত মহিলারা ট্রেনে করে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে আসানসোল এসেছিল। পুলিশ এবং নারকোটিক্স দফতরের কাছে গোপন সূত্রে খবর ছিল, অভিযুক্তদের কাছে গাঁজা আছে। সেই খবর অনুযায়ী মহিলাদের খোঁজে তল্লাশি শুরু হয়। শেষমেশ, আসানসোল রেল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের অনতিদূরে অভিযুক্ত মহিলাদর আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১৮ কিলো গাঁজা বাজেয়াপ্ত করা হয়। সেইসময় তিনজন মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
তোলা চেয়ে হুমকি, গুলি চালানোর অভিযোগ! ২৬ কেজি গাঁজা-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী... শুরু তদন্ত
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement