TRENDING:

অস্তিত্বের সংকটে বর্ধমানের আদি রাজবাড়ি, সংরক্ষণের অপেক্ষায় ইতিহাসের শেষ চিহ্ন, জানেন কীভাবে ধ্বংস হয়েছিল রাজ পরিবারের 'বারদুয়ারি'!

Last Updated:

Burdwan Rajbari: বর্ধমানের আদি রাজবাড়ির 'বারদুয়ারি রাজবাড়ি' এখন প্রায় ধ্বংসের মুখে। শুধু টিকে আছে একটি পুকুর ও তার পাড়ে অবস্থিত দুটি শিব মন্দির। ইতিহাস বাঁচাতে রাজ আমলের শেষ স্মৃতিটুকু সংরক্ষণ করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: রাজা নেই, নেই রাজত্বও। শুধু পড়ে আছে রাজ আমলের নানা স্মৃতি চিহ্ন। তেমনই একটি স্মৃতি হল বর্ধমানের আদি রাজবাড়ির ‘বারদুয়ারি রাজবাড়ি’ এখন যা প্রায় ধ্বংসের মুখে। শুধু টিকে আছে একটি পুকুর ও তার পাড়ে অবস্থিত দুটি শিব মন্দির। বর্তমানে আমরা রাজবাড়ি বলতে শুধুই বুঝি নতুন রাজবাড়িকে। অনেকেই জানেন না আদি রাজবাড়ির কথা।তাই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে বর্ধমান রাজাদের পুরনো রাজবাড়ির শেষ স্মৃতিটুকু সংরক্ষণ করার দাবি জানাচ্ছে স্থানীয়রা। যাতে আগামী প্রজন্ম জানতে পারে বর্ধমানের ইতিহাস।
advertisement

বর্ধমান রাজার পূর্বপুরুষ পশ্চিম পাঞ্জাব অধুনা পাকিস্তান থেকে বর্ধমানে আসেন ব্যবসায়িক সূত্রে। বর্ধমানের বৈকুণ্ঠপুরে তাঁরা প্রথম বসতি স্থাপন করেন। এরপর ট্যাক্স আদায় করতে করতে তাঁরা জমিদারিত্ব অর্জন করেন। শাসক হিসাবে প্রথম কীর্তিচাঁদ রায় (১৭০২-১৭৪০) থাকলেও তিনি রাজা উপাধি পাননি। পরবর্তীকালে কীর্তিচাঁদের পুত্র চিত্রসেন রায় প্রথম রাজা উপাধি পান।

আরও পড়ুনঃ স্বর্গ থেকে ধরাধামে হাজির যমরাজ ও চিত্রগুপ্ত! জীবন কাড়তে নয়, বাঁচাতে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোন্নগর স্টেশনের ছবি

advertisement

কীর্তিচাঁদ সাহসী যোদ্ধা ছিলেন। বিষ্ণুপুর জয় করেন, মেদিনীপুরের চিতুয়া বরদা জয় করেন। বিষ্ণুপুর জয় করে তিনি বর্ধমানে মোহন্তস্থল তৈরি করেন। তেমনই চিতুয়া বরদা জয় করার পর এই কাঞ্চননগরের রাজবাড়ির ১২টি দিকে বারোটি তোরণ করেন। ১৭৭০ খ্রীষ্টাব্দের আগে বর্ধমানের কাঞ্চননগরেই গমগম করত রাজবাড়ি।

View More

আরও পড়ুনঃ রাতে ডিউটিরত অবস্থায় শরীরে অস্বস্তি, শ্বাসকষ্ট! হৃদরোগ প্রাণ কাড়ল কালনার সিভিক ভলান্টিয়ারের

advertisement

ইতিহাসবিদ সর্বজিত যশ বলেন, ইংরেজ ঐতিহাসিক হাণ্টারের বক্তব্য অনুযায়ী ১৭৭০ সালে বর্ধমানে দামোদরের ভয়াবহ বন্যায় ভয়ংকর রকম ক্ষতিগ্রস্থ হয় কাঞ্চননগরের রাজবাড়ি। সেই সময় বর্ধমানের চারভাগের ৩ ভাগ ক্ষতি হয়। পুরনো কাঞ্চননগরের উপর নতুন কাঞ্চননগর তৈরি করা হয়েছে। সর্বজিত আরও বলেন, দামোদরে সেই সময় কোনেও বাঁধ নির্মাণ হয়নি। ফলে ফি বছর বন্যায় ক্ষতি হত। এরপরেই রাজারা কাঞ্চননগর (নীচু এলাকা) থেকে বর্তমান রাজবাড়ি বড়বাজার এলাকায় স্থাপনা করেন। বর্তমান রাজবাড়ির এলাকায় মুঘল আমলের একটি ভগ্ন দুর্গ ছিল। সেই একতলা দুর্গের উপর বর্তমান রাজবাড়িটি তৈরি করা হয় এবং ১৮৫৩ সালে রাজপরিবার এই বাড়িতে বসবাস শুরু করেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তিনি জানিয়েছেন, ১৯২০ সালে ফের আবার একটি ভূমি ধস হয় কাঞ্চননগর এলাকায়। সেই ভূমিধসে একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয় রাজবাড়ি।

সেরা ভিডিও

আরও দেখুন
জানেন বর্ধমানের আদি রাজবাড়ি কোথায়! কীভাবে ধ্বংস হয়েছিল রাজ পরিবারের 'বারদুয়ারি'?
আরও দেখুন

যে রাজবাড়ি থেকে একসময় গোটা অঞ্চলের শাসনভার পরিচালিত হত, আজ তার অস্তিত্ব শুধু একটি পুকুর আর দুটি জীর্ণ শিব মন্দিরে এসে ঠেকেছে। তাই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে অবশিষ্ট অংশ সংরক্ষণের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
অস্তিত্বের সংকটে বর্ধমানের আদি রাজবাড়ি, সংরক্ষণের অপেক্ষায় ইতিহাসের শেষ চিহ্ন, জানেন কীভাবে ধ্বংস হয়েছিল রাজ পরিবারের 'বারদুয়ারি'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল