Weather Update: রবিবার থেকেই রাজ্যে ঝড়-বৃষ্টি! পশ্চিমী ঝঞ্ঝার জেরে ভিজবে উত্তরবঙ্গের ৩ জেলাও, ঠান্ডা কি ফের বাড়বে?
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Weather Update: উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। যার প্রভাবে রবিবার থেকে বুধবার ঝড়-বৃষ্টির আশঙ্কা। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ৩ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/5

রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার। রবিবার থেকেই মেঘলা আকাশ। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এবং তার প্রভাবেই ঝড়-বৃষ্টির আশঙ্কা।
advertisement
2/5
সকাল থেকেই উত্তরবঙ্গের আকাশ হালকা মেঘলা। কোথাও আবার পরিষ্কার। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড় থেকে সমতলের একাধিক শহর ভিজতে পারে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং সকাল থেকে মেঘলা। তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
3/5
বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শিলিগুড়ির তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের তাপমাত্রা ১২ ডিগ্রি। কালিম্পংয়ের ১৮ ডিগ্রি।
advertisement
4/5
অন্যদিকে জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.০৫ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সের আকাশেও মেঘের দেখা নেই। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকেই পরিষ্কার আকাশ। আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের তাপমাত্রা ২২ ডিগ্রি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: রবিবার থেকেই রাজ্যে ঝড়-বৃষ্টি! পশ্চিমী ঝঞ্ঝার জেরে ভিজবে উত্তরবঙ্গের ৩ জেলাও, ঠান্ডা কি ফের বাড়বে?