advertisement

South 24 Parganas News: ৬ ঘণ্টা ধরে দাউদাউ আগুন! রাতভর রায়দিঘিতে ভয়াবহ কাণ্ড! পুড়ে ছাই ৩ কোটি টাকার সম্পদ

Last Updated:

Raidighi Fire:রায়দিঘিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩ কোটি টাকার কাঠ। প্রায় ৬ ঘন্টা ধরে এই আগুন জ্বলে। আগুনের লেলিহান শিখা বহু দূর থেকে দেখা গিয়েছে। 

+
আগুন

আগুন

রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: রায়দিঘিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩ কোটি টাকার কাঠ। প্রায় ৬ ঘন্টা ধরে এই আগুন জ্বলে। আগুনের লেলিহান শিখা বহু দূর থেকে দেখা গিয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি কাঠের মিল। জানা গিয়েছে, রাতে দোকান বন্ধ করে চলে যায় মিলের মালিক অমূল্য গায়েন। তারপর রাতে হঠাৎ আগুন লেগে যায় মিলটিতে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে আশপাশের ব্যাবসায়ী থেকে শুরু করে স্থানীয় মানুষজন ছুটে আসে। তারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর দেওয়া হয় দমকলে। জয়নগর থেকে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
advertisement
advertisement
ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রায় তিন কোটি টাকার সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মিলের মালিক অমূল্যবাবু। টানা প্রায় ৬ ঘন্টার চেষ্টায় ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ। আগুন লাগার খবর শুনেই ঘটনাস্থলে যান বিধায়ক ড: অলোক জলদাতা, মথুরাপুরের সাংসদ সাংসদ বাপি হালদার, মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও, স্থানীয় থানার আইসি সহ পদস্থ আধিকারিকরা।
advertisement
এই এলাকায় আগুন লাগলে বহু দূর থেকে দমকলকে আসতে হয়। ফলে স্থানীয়রা এখানে দমকল কেন্দ্র করার দাবি জানিয়েছেন। স্থানীয়রা রাতে এই ভয়াবহ আগুন লাগার ঘটনায় ঘুমাতে পারেননি বলে জানিয়েছেন অনেকে। দিনের বেলায় আরও একবার ঘটনাস্থল ঘুরে দেখবে রায়দিঘি থানার পুলিশ।
advertisement
এরপর আগুন লাগার প্রকৃত কারণ ক্ষতিয়ে দেখা হবে। ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি চেক করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ৬ ঘণ্টা ধরে দাউদাউ আগুন! রাতভর রায়দিঘিতে ভয়াবহ কাণ্ড! পুড়ে ছাই ৩ কোটি টাকার সম্পদ
Next Article
advertisement
Siuri Station: বীরভূমবাসীর ব্যাপক সুবিধা, সিউড়ি স্টেশন হল আধুনিক মানের, জুড়ে গেল শহরের দুই প্রান্ত
বীরভূমবাসীর ব্যাপক সুবিধা, সিউড়ি স্টেশন হল আধুনিক মানের, জুড়ে গেল শহরের দুই প্রান্ত
  • সিউড়ি স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে

  • ৫ কোটি টাকা ব্যয়ে পুনর্গঠিত সিউড়ি স্টেশন

  • অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বাংলায় মোট ১০১ রেলওয়ে স্টেশন পুনর্গঠিত হচ্ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement